1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বেসিনে পানি নেই, দূর্ভোগে সাধারণ মানুষ - মুক্তকথা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

বেসিনে পানি নেই, দূর্ভোগে সাধারণ মানুষ

মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৭৬২ পড়া হয়েছে

করোনাভাইরাসের সংক্রমন রোধে হাত ধুয়ে পরিষ্কার রাখতে মৌলভীবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ স্থানে বেসিন বসানো হয়েছে। প্রতিটি বেসিনের পাশে হাত ধোয়ার উপকরণ হিসেবে সাবান রাখার ব্যবস্থা করা হয়। কিন্তু অধিকাংশ বেসিনে নেই পানি। হাত ধোয়ার উপকরন সাবান নেই কোনোটিতেই। মনে হচ্ছে এগুলো প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। অনেকেই হাত ধুতে এসে পানি না পেয়ে ফেরত যাচ্ছেন।

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, পুরো জেলায় ৪৪টি বেসিন নির্মাণ করা হয়েছে। প্রতিটি বেসিনের ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ১’শ টাকা।
সরেজমিন দেখা যায়, পৌর শহরের টিসি মার্কেটের বিপরীতে সড়ক ও জনপদ মসজিদের বসানো বেসিনে পানি নেই। নেই হাত ধোয়ার উপকরন সাবান। এসময় দেখা যায় মজিদ নামের এক ব্যক্তি হাত ধোতে এসে পানি না পেয়ে ফেরত যাচ্ছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের নিচের বেসিনে গেলে দেখা যায় উপর থেকে পড়া ময়লা ও ধূলায় বেসিনটি ভরে আছে। মনে হচ্ছে কয়েক মাস ধরে এখানে কেউ হাত ধুয়নি।

এদিকে জেলা সদর হাসপাতাল ও ক্লাব রোডে বসানো ২টি বেসিনে গেলে দেখা যায় পানি আছে কিন্তু সাবান নেই।
পৌরসভার একাধিক নাগরিক বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক তদারকী ও দায়িত্বহীনতার কারণে সরকার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বেসিন নির্মাণ করেও কোনো কাজে আসছে না।
এবিষয়ে মৌলভীবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদুজ্জামান বলেন, প্রতিটি বেসিন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে হস্থান্তর করা হয়েছে। বেসিনে পানি আছে কি না দেখার দায়িত্ব তাদের। তার পরেও কোনো সমস্যা থাকলে আমার লোক মেরামত করে দিবে।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, প্রথম দফা লকডাউনের আগে বেসিনে পানি এবং যাবতীয় উপকরণ রাখার জন্য জেলার প্রতিটি দপ্তরকে চিঠি দিয়েছি। শহরের জনসমাগমের স্থানে বসানো বেসিনে পানি না থাকলে আজই ব্যবস্থা নিচ্ছি। আগামীকাল সব ঠিক হয়ে যাবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT