1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভারতে প্রতি বছর ১৬শ সৈনিক মারা যান, গবেষণা জরিপ - মুক্তকথা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি।

ভারতে প্রতি বছর ১৬শ সৈনিক মারা যান, গবেষণা জরিপ

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
  • ৭৯৭ পড়া হয়েছে

আনন্দবাজার থেকে নেয়া ছবি

বিনা যুদ্ধেই ১৬০০ সেনা প্রাণ হারান ভারতে। যুদ্ধতো নয়ই; জঙ্গি দমন বা সীমান্ত সংঘর্ষ‌ও নয়। আত্মহত্যা, দুর্ঘটনা বা অসুস্থতার কারণেই বেশি মৃত্যু হয় ভারতীয় সেনা বাহিনীতে। পরিসংখ্যানে তাই পা‌ওয়া গেছে। সংবাদ সংস্থার বরাতে এমন একটি দুঃখজনক নৈরাশ্যব্যঞ্জক খবর প্রকাশ করেছে ভারতে সবচেয়ে জনপ্রিয় বাংলাদৈনিক আনন্দবাজার পত্রিকা।
‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র পরিসংখ্যান হাজির করে সংবাদ সংস্থার নামে আনন্দবাজার বলছে, আত্মহত্যা, পথ দুর্ঘটনা বা অন্য কোনও কারণে বছরে প্রায় ১৬০০ সেনা জওয়ানের মৃত্যু হয়।
ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বছরে প্রায় সাড়ে তিনশো জওয়ানের মৃত্যু হয় পথ দুর্ঘটনায়। পাশাপাশি আত্মহননের পথ বেছে নিতে দেখা গিয়েছে ১২০ জনের বেশি জওয়ানকে। এ ছাড়া শারীরিক অসুস্থতার জন্য কর্মরত সেনা জওয়ানদের মধ্যে মৃত্যুর হারও অনেকটাই। 

পরিসংখ্যানে দেখা গিয়েছে, ২০১৪ থেকে এখনও পর্যন্ত তিন বাহিনী মিলিয়ে (জল, স্থল, আকাশ) সাড়ে ছয় হাজারের বেশি জওয়ানের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিংহভাগ জওয়ান প্রাণ হারিয়েছেন সংঘর্ষ বাদে অন্য কারণে। টাইমস অব ইন্ডিয়ার ওই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে যুদ্ধ ক্ষেত্রে জওয়ানদের মৃত্যু হারের থেকে অন্যান্য ক্ষেত্রে মৃত্যু প্রায় ১২ গুণ বেশি। যেমন, চলতি বছর এখনও পর্যন্ত সীমান্ত সংঘর্ষ বা জঙ্গির গুলিতে ৮০ জন জওয়ান প্রাণ হারিয়েছেন। যেখানে অত্মহত্যা, পথ দুর্ঘটনা বা রোগের জন্য মৃত্যু হয়েছে হাজারের বেশি জওয়ানের।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT