1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভারিক্কি মেজাজের সেই বিড়ালটি মামলা জিতে এখন কোটীপতি - মুক্তকথা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

ভারিক্কি মেজাজের সেই বিড়ালটি মামলা জিতে এখন কোটীপতি

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৫৭৬ পড়া হয়েছে

পশ্চিমা জগতে গাটের টাকা খরচ করে কুকুর-বেড়াল পোষা একটি সংস্কৃতি। বিভিন্ন আয়ের মানুষ ব্যক্তিগতভাবে কুকুর-বেড়ার পোষেন। কিন্তু কোন পোষা কুকুর বা বেড়াল তার মেজাজি চেহারার জন্য গণমাধ্যমে তোলপাড় তুলবে এমনকি মালিকের জন্য আয়ের উৎস হয়ে উঠবে এমনটি কেউ ভাবেনি অতীতে। তেমনি এক বিড়াল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার বাসিন্দা তাবাথা বুনডেসেনের পোষ্য বিড়াল। বিড়ালটির মালিক আদালতে মামলা ঠুকে এখন লাখপতি। স্কাই নিউজ থেকে সংগ্রহ করে ইত্তেফাক এ খবর দিয়েছে।

খবরে জানা যায় যে, ভারিক্কি চেহারার জন্য সেই বিড়ালের ছবিটি পশ্চিমা গণমাধ্যমে খুব জনপ্রিয় হয়ে উঠে। এতই জনপ্রিয় হয়ে উঠে যে বিভিন্ন প্রতিষ্ঠান বিজ্ঞাপনের জন্য বিড়ালের মালিকের সাথে যোগাযোগ করেন। একপর্যায়ে ‘গ্রেনাডে বেভারেজ এলএলসি’র সঙ্গে বিজ্ঞাপনের জন্য চুক্তিবদ্ধ হয়। কিন্তু গ্রেনাডে বেভারেজ কোম্পানি বিড়ালটির কিছু ছবি চুক্তির বাইরেও বিজ্ঞাপনে ব্যবহার করায় মালিক তাবাথা বুনডেসেন রেগে গিয়ে আদালতের আশ্রয় নেন। ফলে, বিনা অনুমতিতে এবং চুক্তি বহির্ভূতভাবে ছবি ব্যবহার করার ‘কপি রাইট’ মামলায় বিড়ালটি জিতে গিয়ে ৭ লাখ ৭১ হাজার ডলার ক্ষতিপূরণ পেয়েছে। মূলতঃ এই ক্ষতিপূরণের টাকার মালিক এখন তাবাথা বুনডেসেনই। খবরসূত্র: ইত্তেফাক

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT