1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মটর সাইকেলের ধাক্কায় কমলগঞ্জের জাতীয়পার্টি নেতা নিহত - মুক্তকথা
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

মটর সাইকেলের ধাক্কায় কমলগঞ্জের জাতীয়পার্টি নেতা নিহত

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ১২৯৮ পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মো.আছকর বক্স (৫২) নামে জাতীয় পার্টির এক নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বালিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আছকর বক্স দক্ষিণ বালিগাঁও গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে ও উপজেলা জাতীয় পার্টির সদস্য ।

জানা গেছে, শুক্রবার সকালে বাড়ি থেকে ভানুগাছ বাজারের উদ্দেশ্যে বের হলে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক পারাপারের সময়ে দ্রুত গতির একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়।

এসময়ে তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়। নিহতের ছোট ভাই হায়দর বক্স ও স্থানীয় ইউপি সদস্য সুরমান মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT