1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
রাজনগরে অটো রিক্সা চালকের উপর হামলা ৩ আসামীর ১জন আটক - মুক্তকথা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

রাজনগরে অটো রিক্সা চালকের উপর হামলা ৩ আসামীর ১জন আটক

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৮২২ পড়া হয়েছে

মুক্তকথা, মৌলভীবাজার অফিস।। মৌলভীবাজারের রাজনগর উপজেলার সুনামপুর গ্রামের অটোরিক্সা চালক আব্দুল কুদ্দস-এর উপর হামলার ঘটনায় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীর নাম নুরুল ইসলাম নাহিদ। তাকে কারাগারে পাঠানো হয়েছে। রাজনগরের বাঁধবাজার-খেয়াঘাটবাজার সড়কে সিএনজি চালায় কুদ্দুছ। স্থানীয়রা জানায়, গত ৯ ফেব্রুয়ারী রাতে আব্দুল কুদ্দুছ স্থানীয় পালবাড়ি গ্যাস পাম্প থেকে গ্যাস নিয়ে বাড়ি ফেরার পথে বাঁধবাজার পয়েন্টে আসলে তার উপর অতর্কিত হামলা করে পিঠে কয়েকটি কুপ দেয় সন্ত্রাসীরা। এর আগে পালবাড়িতে একজনের সাথে তার বাক-বিতন্ডা হয় বলে জানা গেছে।
তাৎক্ষনিক স্থানীরা এসে তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করান। পরে তার ভাই পংকি মিয়া বাদী হয়ে কালাইরগুল গ্রামের ইমরুল, নুরুল ইসলাম নাহিদ ও লিটনকে আসামী করে রাজনগর থানায় মামলা করে(মামলা নং-৮ তাং-০৯/০২/১৯)। ওই মামলার আসামী নুরুল ইসলাম নাহিদ হাজতে রয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল কালাম। গাড়ি চালক কুদ্দুছ এ রিপোর্ট লিখা পর্যন্ত ওই হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT