1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শ্রীমঙ্গল থেকে অসুস্থ্য তিলনাগ ঈগল উদ্ধার - মুক্তকথা
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই!

শ্রীমঙ্গল থেকে অসুস্থ্য তিলনাগ ঈগল উদ্ধার

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ১২৯০ পড়া হয়েছে

সৈয়দ সায়েদ আহমদ, শ্রীমঙ্গল থেকে।। শ্রীমঙ্গল থেকে অসুস্থ্য অবস্থায় একটি তিলানাগ ঈগল পাখী উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। গেল সপ্তাহের এক সকালে উপজেলার ইসবপুর গ্রামের বড়বাড়ী থেকে পাখীটি উদ্ধার করা হয়। বর্তমানে পাখীটি, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, শ্রীমঙ্গল-এ চিকিৎসাধীন আছে।
ইসবপুর গ্রামের নিখিল দেব বলেন, বৃহস্পতিবার রাতে হঠাৎ করে পাখীটি মাটিতে পড়ে থাকতে দেখে তিনি উদ্ধার করে তার বাড়ীতে নিয়ে গিয়ে পাখীটিকে খাবার ও পানি দেন। কিন্তু পাখীটি তখন কিছুই খাচ্ছিল না। পরের দিন সকালে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব পাখীটি চিকিৎসার জন্য নিয়ে আসেন। ঈগলটির শারিরীক অবস্থা ভাল ছিল না। তার দেহের তুলনায় ওজন অনেক কম ছিল।
ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব জানান, পাখীটি চিকিৎসার পর ভাল হয়ে উঠলে তাকে অবমুক্ত করা হবে। জানাযায় এ প্রজাতির ঈগল গভীর অরণ্যে থাকতে পছন্দ করে। তবে খাবারের সন্ধানে পাহাড়, নদীপাড়, বেলাভূমি ও ফসলের মাঠেও সারাদিন ঘোরাফেরা করে থাকে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT