1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আনোয়ারুজ্জামান নির্বাচিত হওয়ায় লন্ডনে মিষ্টি মুখ ও আনন্দ সভা - মুক্তকথা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আনোয়ারুজ্জামান নির্বাচিত হওয়ায় লন্ডনে মিষ্টি মুখ ও আনন্দ সভা

সৌরভ ওয়াহাব॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২০৬৪ পড়া হয়েছে

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক যুবনেতা আনোয়ারুজ্জামান চৌধুরী বিপুল ভোটে মেয়র নির্বাচিত হওয়ায় গত ২১ শে জুন পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আনোয়ারুজ্জামান চৌধুরী ক্যাম্পেইন গ্রুপ ইউকে’এর উদ্যোগে এক আনন্দ সভা ও মিষ্টি মুখ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমদ শরিফ তার বক্তব্যে বলেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বড় ব্যবধানে জয়লাভ করে ১০ বছরের ডুবন্ত নৌকাকে উদ্ধার করলেন আনোয়ারুজ্জামান চৌধুরী। এ বিজয়ে যুক্তরাজ্য প্রবাসীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।

যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আফজল হোসেনের সভাপতিত্বে এবং যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ফয়েজ এর পরিচালনায় উক্ত আনন্দ সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক ক্যাম্পেইন গ্রুপের অন্যতম ক্যাম্পেইনার আব্দুল আহাদ চৌধুরী, লন্ডন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল হক লালা, যুক্তরাজ্য যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তারিফ আহমদ, মাসুক ইবনে আনিস, লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, নজরুল ইসলাম অকিব, সিনিয়র সহ সভাপতি আনহার মিয়া, সহ-সভাপতি মঈনুল হক, সহ সভাপতি সফিক আহমদ, সহ-সভাপতি সৈয়দ আহসান,

 

 

মাহমুদুর রহমান, নজরুল ইসলাম আকিব, হোসনে আরা মতিন, রেজিয়া রহমান, নাজমা হোসেন, শিখা বেগম, আব্দুল বাছির, আব্দুল হান্নান, মোহাম্মদ ফিরোজ, আক্তার আহমদ রিবু, আলতাফুর রহমান চৌধুরী মিতা, সৈয়দ আজিজুর রহমান শামীম, ফয়জুর রহমান চৌধুরী মোস্তাক, মদব্বীর হোসেন চুন্নু, জোবায়ের আহমদ, বাবুল খান, রাজু মন্তর আলী, আব্দুল হামিদ নাছার, মোস্তফা কামাল, গোলাম মোস্তফা, সাইফুল ইসলাম আবু লেইস, সেলিম আহমদ লুদু, রাসেল আহমেদ জুয়েল, মিজানুর রহমান, আনোয়ার খান, দুলাল আলম, আলী আকবর চৌধুরী, লুৎফর রহমান, জাকারিয়া সরোয়ার, জাকির আক্তারুজ্জামান খান, সরোয়ার কবির আবদুস সহিদ, নুরুল আমিন প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ যুক্তরাজ্য প্রবাসী এবং সিসিক এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এবং ওয়েলস আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মকিস মনসুর সহ অন্যান্য নেতৃবৃন্দ ২৬শে টিভির লাইভের মাধ্যমে অনুষ্ঠান চলাকালে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT