1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
হত্যার দায়ে ২জনের যাবজ্জীবন - মুক্তকথা
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই!

হত্যার দায়ে ২জনের যাবজ্জীবন

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ১৬৭৩ পড়া হয়েছে

unknown-1মৌলভীবাজার অফিস: সোমবার, ৫ই অগ্রহায়ণ ১৪২৩।। রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চাঞ্চল্যকর সিরাজ হত্যা দায়ে আসামী কয়েছ মিয়া ও আব্দুল হান্নানকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদলত। এছাড়াও তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। দন্ড পাওয়া আসামী কয়েছ মিয়া ও আব্দুল হান্নান কারান্তরীন রয়েছেন। জামিনে থাকা অপর দুই আসামী আমির মিয়া ও সেলিম মিয়াকে আদালত বেকসুর খালাস দিয়েছেন। সোমবার মৌলভীবাজারের বিজ্ঞ জেলা ও দায়রা জজ সফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

জানা গেছে, উপজেলার হায়পুর গ্রামের আকদ্দছ আলীর ছেলে সিরাজ উদ্দিনকে (৩২) গত ২০০৫ সালের ১৪ জুলাই রাতে পূর্ববিরোধের জের ধরে প্রতিবেশি কয়েছ মিয়া (৩৪) ও আব্দুল হান্নান তাদের সহযোগিদের নিয়ে অপহরণ করে পার্শ্ববর্তী গ্রামে নিয়ে তাকে খুন করে লাশ ফেলে যায়। এ ঘটনায় নিহতের বোন মমতা বেগম কয়েছ মিয়া ও আব্দুল হান্নানের নাম উল্লেখ ও আরো কয়েকজনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা হত্যাকান্ডে জড়িত থাকার প্রমাণ পেয়ে আসামী কয়েছ মিয়া, আব্দুল হান্নান, আমির মিয়া ও সেলিম মিয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। স্বাক্ষ্য প্রমাণ ও শুনাণী শেষে বিজ্ঞ জেলা ও দায়রা জজ সফিকুল ইসলাম সিরাজ হত্যার ১১ বছর পর গত সোমবার জানাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন। এসময় মামলার বাদি নিহতের বোন মমতা বেগম আদালতে উপস্থিত ছিলেন।
জজ কোর্টের পিপি অ্যাডভোকেট এএসএম আজাদুর রহমান জানান, রাজনগরের সিরাজ হত্যা মামলার রায়ে ২ আসামীর যাবজ্জীবন ও অর্থদন্ড এবং জামিনে থাকা অপর ২ আসামী খালাসের রায় ঘোষণা করা হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT