1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অসুস্থ মানুষদের প্রতি সরকারের সহায়তা অব্যাহত থাকবে। - মুক্তকথা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)…

অসুস্থ মানুষদের প্রতি সরকারের সহায়তা অব্যাহত থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তি
  • প্রকাশকাল : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৮৭৫ পড়া হয়েছে

– পরিবেশমন্ত্রী।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, অসুস্থ মানুষদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সহায়তা অব্যাহত থাকবে। এ সরকার অসুস্থ, বিধবা, বয়স্ক, স্বামী পরিত্যক্তা, মাতৃত্বকালীন ভাতা সহ সমাজের অন্যান্য অসহায় মানুষদের যেভাবে ভাতা প্রদান করছে তা অন্যকোনো সরকার চিন্তা করেনি।

আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্তদের মাঝে আর্থিক সহায়তা ও ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানার মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, সরকারের নিয়মিত সহায়তা প্রদান কর্মসূচি ছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে অসহায় মানুষের প্রতি বিশেষ সহায়তা প্রদান অব্যাহত আছে। মন্ত্রী এসময় তাঁর অনুরোধে বিভিন্ন অসহায় মানুষদের জনপ্রতি ১ লক্ষ, ২ লক্ষ, ৫ লক্ষ টাকা করে সহায়তা প্রদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে কেউই অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত থাকবে না।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বড়লেখার অসুস্থ ৯ জনকে ৪লক্ষ ৪৫ হাজার টাকার অর্থিক সহায়তার চেক এবং ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত ২ টি এতিমখানার মাঝে ৫ লক্ষ ৬৪ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি, দীপংকর বর, জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা; বাংলাদেশ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT