1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আত্মমগ্নতা রোগ(অটিজম) ও বুদ্ধি প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনতা ও খেলাধূলা - মুক্তকথা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি।

আত্মমগ্নতা রোগ(অটিজম) ও বুদ্ধি প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনতা ও খেলাধূলা

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৮১৮ পড়া হয়েছে

মৌলভীবাজারে আত্মমগ্নতা রোগ(অটিজম) ও বুদ্ধি প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৪নভেম্বর) রবিবার পুরস্কার বিতরনী অনুষ্ঠান ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ক্রীড়া আনন্দ উৎসব শেষে রোববার দুপুরে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের সনদপত্র বিতরন করেন মৌলভীবাজার মৌলভীবাজার জেলা প্রশাসকের পক্ষে জেলা প্রশাসক কার্য্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উর্মি রায়।
জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ এর সভাপতিত্বে ক্রীড়া আনন্দ উৎসব এর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, জেলা প্রতিবন্ধী সেবা ফাউন্ডেশনের জেলা কর্মকর্তা চন্দন কুমার পাল, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।

বক্তব্য রাখেন ‘ব্লুমিং রোজেস’ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের পরিচালক ডব্লিউ রায় বাবলু, আব্দুর রউফ, প্রধান শিক্ষক মল্লিকা রানী গোস্বামী প্রমুখ।
ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১২০জন অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। ক্রীড়া উৎসবে দৌড়, দীর্ঘ লাপ(লং জ্যাম্প), কুয়ার ভিতর বাহির, বল নিক্ষেপ, চকলেট দৌড় ইত্যাদি।

খেলা সার্বিক পরিচালনা করেন, মাহফুজা ইয়াসমিন, গোবিন্দ প্রসাদ ভট্রাচার্য়্য, রাজ মুরাল মালাকার, বিলকিছ বেগম দেবস্মীতা দেব রায বর্ণী ও জেলা ক্রীড়া অফিসের কমল অধিকারী প্রমুখ । উল্লেখ্য গত ৮নভেম্বর মঙ্গলবার জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এবং ‘ব্লুমিং রোজেস’ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় মৌলভীবাজার এর সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলা মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT