1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
উপজেলা পৌরসভার জটিলতা নিষ্পত্তি চেয়ে নির্বাচনের দাবীতে মানববন্ধন - মুক্তকথা
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি রাস ও নিঙোল চাকৌবা, খাসিয়া বর্ষবিদায়, শমশেরনগর বাজারে অগ্নিকান্ড। মণিপুরি মহা রাসলীলা উৎসবে মন্ত্রী নিতাই রায় চৌধুরী… সামাজিকভাবে নিষ্পত্তি করতে না পারলে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। লকডাউনের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল। শত প্রানের উচ্ছ্বাসে হয়ে গেলো লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা।

উপজেলা পৌরসভার জটিলতা নিষ্পত্তি চেয়ে নির্বাচনের দাবীতে মানববন্ধন

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৭২৯ পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার বর্ধিতকরণ ও প্রশাসনিক জটিলতা নিষ্পত্তি করে নির্বাচনের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে আন্দোলনকারীরা।
শনিবার দূপুরে শ্রীমঙ্গল পৌরসভা বর্ধিতকরণ ও নির্বাচন বাস্তবায়ন পরিষদের আয়োজনে শ্রীমঙ্গল চৌমুহনা এলাকায় প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আছকির মিয়া, আওয়ামীলীগ নেতা মো: ইউসুফ আলী, শিক্ষাবিদ ও আওয়ামীলীহ নেতা সৈয়দ মনসুরুল হক, বিএনপি নেতা সরফরাজ আলী বাবুল, সাবেক সিভিল সার্জন ডা: হরিপদ রায় সহ অন্যন্যরা।
উলেখ্য ২০১১ সালের ১৮ জানুয়ারির পর নির্বাচন হয়নি। ২ দশমিক ৫৮ বর্গ কিলোমিটার আয়তনের পৌরসভাটি দেশ স্বাধীনের পর ‘গ’ শ্রেণিতে রূপান্তর হয়। পর্যায়ক্রমে ২০০২ সালের ৪ ফেব্রুয়ারি ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়।
২০১৫ সালে দুই ব্যাক্তি সীমানা বর্ধিতকরণের জন্যে উচ্চ আদালতে একটি রিট করেন। এরপর উচ্চ আদালতের নির্দেশে সীমানা বর্ধিতকরণের কার্যক্রম শুরু হয়। বক্তারা প্রশাসনিক জটিলতা নিষ্পত্তি ও সীমানা বর্ধিতকরণ কাজ দ্রুত শেষ করে পৌর নির্বাচনের দাবী করেন। তা না হলে স্থানীয়রা কঠোর আন্দোলনের হুমকি দেন। এছাড়া তারা আসছে পৌর নির্বাচনের আগে প্রশাসক নিয়োগের দাবী করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT