1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এ কেমন পুলিশিং, এ শাস্তিযোগ্য অপরাধ - মুক্তকথা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

এ কেমন পুলিশিং, এ শাস্তিযোগ্য অপরাধ

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১১৫৬ পড়া হয়েছে

লন্ডন: বৃহস্পতিবার ৪ঠা ফাল্গুন ১৪২৩।। পুলিশের জন্ম জনসেবার নামে। এ শুধু আমাদের দেশ নয় দুনিয়ার সবখানেই পুলিশ জনগনের সেবক। অবশ্য সেবায় পার্থক্য যে নেই তা নয়। পার্থক্য আছে দেশ ভেদে। দুনিয়ার কিছু কিছু গরীব দেশে পুলিশ কিছু কিছু নিন্দনীয় কাজে জড়িয়ে পড়ে। সেসব দেশের আমরা একটি। আমাদের পুলিশকেও মাঝে মধ্যে কিছু কিছু গর্হিত কাজে জড়িয়ে পড়তে দেখা যায়। ধরা যে পড়ে না তাও নয়। কিন্তু আজকের দেখা, একজন সফিকুল ইসলাম রানার ফেইচবুক পেইজের এই পুলিশের আচরণ সত্যিই অবাক করার মত। সফিকুল ইসলাম তার পাতায় ব্যঙ্গ করেই  লিখেছেন নিশ্চয় যে- ‘পুলিশ_বলে_কথা !!!’

তার পাতায় সফিকুল লিখেছেন-” ছবিটি আজ সকাল ১১.০২ মিনিটে পেকুয়া উপজেলার চৌমুহনী স্টেশন থেকে তোলা। ছবিতে যাকে দেখা যাচ্ছে উনি পেকুয়া থানার এস আই তৌহিদ। তার অনেক সুনাম !

পুলিশ মহোদয় যাকে চৌরাস্তার মোড়ে শাস্তি হিসেবে সিজদা (!!!) দিতে বাধ্য করেছেন তিনি একজন দাঁড়ি টুপি ওয়ালা ড্রাইভার। পেটের দায়ে গাড়ী চালান। বাড়ী কক্সবাজারের নজিরারটেক এলাকায়। নাম মোঃ মীর কাশেম।
অপরাধ চৌমুহনীর মোড় ঘুরতে গিয়ে পুলিশের গা ঘেষে গাড়ীটি যেতে চেয়েছে। লাইসেন্স বা কাগজপত্রের কোন ঝামেলা নেই।
চোখের সামনেই সবকিছু ঘটল। জনগণের সেবকদের এমন আচরণ মেনে নেয়া যায়না। আমরা পুলিশ অফিসারের এহেন আচরনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
দাড়ি আর সেজদা নিয়ে কথা নয়, আমরাও পুলিশের কাছ থেকে এ ধরনের ব্যবহার কোন সময়ই আশা করি না। এটি নিন্দনীয় নয় শুধু, শাস্তিযোগ্য অপরাধ। দেশের মানুষ সে মূ্র্খ হোক কিংবা শিক্ষিত হোক, পুলিশ দেখবে তার অপরাধ এবং তাকে আদালতে সোপর্দ করবে। পুলিশকে বিচার ও রায় দেয়ার কোন দায়ীত্ব বা ক্ষমতা কোথায়ও দেয়া হয়নি। এ কান্ড অনেক ধরনের অপরাধে দন্ডনীয়। অপরাধি এই পুলিশ কর্মীকে চাকুরী থেকে বহিষ্কার করা আমাদের অগ্রযাত্রার জন্য অতীব প্রয়োজন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT