1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
করোনায় আক্রান্ত হয়ে বিএনপি নেতা সহ ৪ জনের মৃত্যু - মুক্তকথা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

করোনায় আক্রান্ত হয়ে বিএনপি নেতা সহ ৪ জনের মৃত্যু

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৪২৯ পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার।। মৌলভীবাজারে নতুন করে আক্রান্ত হয়ে জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক নুরুল আলম নুমান সহ ৪ জন মারা গেছেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, মৌলভীবাজার শহরের সুলতানপুর এলাকায় বসবাসকারী জেলা বিএনপি নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম নুমান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অপরদিকে শ্রীমঙ্গল শহরের সবুজবাগ এলাকার কাঞ্চন চক্রবর্তী শ্যামল ও দেবেশ দত্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। জ্বর, কাশি, শ্বাসকষ্ট সহ অন্যান্য উপসর্গ তাদের শরিরে দেখা দিলে ওই ৩ ব্যক্তিকে সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতের বিভিন্ন সময়ে মারা যান তারা।

মৌলভীবাজারে এ পর্যন্ত করোণা’য় ৭৬ জনের মৃত্যু

এদিকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি অবস্থায় শুক্রবার বিকেলে শিল্পী আক্তার নামের এক নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি মৌলভীবাজার পৌর এলাকার ৯ ওয়ার্ডের বড়কাপন এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন তাউহীদ আহমদ। মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১২০৬ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৩১৫৩ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১২ জন। সুস্থ হয়েছেন ৭২১ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এ পর্যন্ত ২২ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৪ জনের।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT