1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কুলাউড়ার যুবলীগ নেতা গ্রেপ্তার ॥ পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার - মুক্তকথা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী

কুলাউড়ার যুবলীগ নেতা গ্রেপ্তার ॥ পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মৌলবীবাজার সংবাদদাতা॥
  • প্রকাশকাল : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৬৮ পড়া হয়েছে

 

কুলাউড়ার যুবলীগ নেতা গ্রেপ্তার

কুলাউড়া শহরে যৌথ বাহিনীর অভিযানে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) বিকেলে কুলাউড়া পৌর শহরের উছলাপাড়ার তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিষয়টি নিশ্চিত করেন। গতকাল শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।


 

কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গাজিপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার(১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল কোম্পানির একটি দল। রোববার, ১৫ সেপ্টেম্বর, সিলেট-৯ র‍্যাব মিডিয়া সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইদ্রিস মিয়া মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ছাতকছড়া গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে। র‍্যাব জানায়, শনিবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত ৬ আগস্ট সকাল ৯টার দিকে গাজীপুরের কোনাবাড়ী থানাধীন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ইদ্রিস মিয়াসহ কয়েকজন বন্দি বিশৃঙ্খলা করে পালিয়ে যান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT