1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
খন্দকার আসাদুজ্জামান এর মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর শোক - মুক্তকথা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

খন্দকার আসাদুজ্জামান এর মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর শোক

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ১২২৭ পড়া হয়েছে

ঢাকা ২৫ এপ্রিল, ২০২০।। বাংলাদেশ সরকারের প্রথম অর্থসচিব ও প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর স্বাক্ষরিত উক্ত সংবাদ বিজ্ঞপ্তির শোকবার্তায় মন্ত্রী জানান, খন্দকার আসাদুজ্জামান ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। মুক্তিযুদ্ধকালীন প্রবাসী প্রশাসন গড়ে তুলতে তিনি বিশেষ অবদান রাখেন। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় এক ক্ষতি।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আসাদুজ্জামান(৮৫) আজ শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। শনিবার, ২৫এপ্রিল।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT