1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ছাত্র ইউনিয়নের নবগঠিত জেলা কমিটির সাথে সাবেকদের শুভেচ্ছা বিনিময় - মুক্তকথা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা।

ছাত্র ইউনিয়নের নবগঠিত জেলা কমিটির সাথে সাবেকদের শুভেচ্ছা বিনিময়

বার্তা প্রেরক আরিফুল হক জনি
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ২২৬৩ পড়া হয়েছে

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজারে বিভিন্ন সময়ে নেতৃত্বদানকারী প্রবাসী সহযোদ্ধা ও সাবেকদের সাথে নবগঠিত জেলা কমিটির শুভেচ্ছা বিনিময় হয়েছে। এসময় সাবেকরা স্মৃতিচারণ করেন এবং লড়াই সংগ্রামে আপোষহীন আদর্শের পতাকা এগিয়ে নিতে সংগঠনের নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দকে অনুপ্রাণিত করেন।

রবিবার(২২ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮০ এর দশকের ছাত্রনেতা কানাডা প্রবাসী পিনাকী ভট্টাচার্য ও কাতার প্রবাসী সাবেক ছাত্র ইউনিয়ন নেতা আবিদুর রহমান ফারুক এবং ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক অস্ট্রেলিয়া প্রবাসী ৯০এর দশকের ছাত্রনেতা মনজুরুল ইসলাম সুমন।

ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি তপন দেবনাথ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামায়েল রহমান এর সঞ্চালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল ক্বাফি রতন, সিপিবি জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমান, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাবেক সভাপতি ও উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মকবুল হোসেন, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাবেক সভাপতি ও সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নিলিমেষ ঘোষ বলু, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও চা-শ্রমিকদের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সমন্বয়ক এসএম শুভ, সাবেক ছাত্রনেতা জহর লাল দত্ত, কমরেড সৈয়দ আবু জাফর আহমদ স্মৃতি সংসদ মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আনোয়ার আল মাহমুদ রুহী, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাবেক সভাপতি আহমদ আফরোজ, জেলা সংসদের সাবেক সভাপতি কামরুল হাসান মিজু, জেলা সংসদের সাবেক সহ-সভাপতি রনি পাল, জেলা সংসদের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য পিনাক দেব।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT