1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দাবী আদায় ও নির্যাতনের বিরুদ্ধে মোমিনছড়া চা বাগান শ্রমকিদের সংহতি সমাবেশ - মুক্তকথা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী

দাবী আদায় ও নির্যাতনের বিরুদ্ধে মোমিনছড়া চা বাগান শ্রমকিদের সংহতি সমাবেশ

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২৫ মার্চ, ২০১৮
  • ২৬০৮ পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি।। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ফেঞ্চগঞ্জ উপজেলার মোমিনছড়া চা বাগানে শ্রমিকদের উপর নির্যাতন নিপীড়ন হামলার প্রতিবাদ ও ৬ দফা দাবী আদায়ের লক্ষে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল আজ ২৫শে মার্চ  রোববার দুপুরে। শহরের চৌমোহনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সংগঠক বিপ্লব মাদ্রাজি পাশী।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব মুজাহিদ আহমদ, মোমিনছড়া চা বাগানের শ্রমিক নেতা লিটন মৃধা, হৃদয় ছত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মিটন দেবনাথ, বিশ্বজিৎ নন্দী, স্বর্ণালী দাশ টুম্পা প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে মুমিনছড়া চা বাগান চালু, চাকুরীচ্যুতদের নোটিশ প্রত্যাহার এবং অত্যাচারী ঠিকাদার দলা মিয়ার অপসারণ দাবী করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT