1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পানির অভাবে রাজনগরের গঙ্গাধর বন্দে বোরো চাষ ব্যহত - মুক্তকথা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

পানির অভাবে রাজনগরের গঙ্গাধর বন্দে বোরো চাষ ব্যহত

রাজন আহমদ॥
  • প্রকাশকাল : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৮৪৪ পড়া হয়েছে

মনু নদী সেচ প্রকল্পের আওতাভুক্ত রাজনগর উপজেলার বালিগাঁও এলাকার গঙ্গাধর বন্দে পানি সরবরাহ না হওয়াতে বোরো চাষ ব্যহত হচ্ছে। পানির অভাবে এখনো কৃষকেরা চাষাবাদের কার্যক্রম শুরু করতে পারছেন না। ফলে বোরো চাষ নিয়ে কৃষকেরা চরম অনিশ্চয়তায় আছেন।

স্থানীয় কৃষকদের সূত্রে জানা গেছে, গঙ্গাধর বন্দে মনু নদী সেচ প্রকল্পের যে খাল দিয়ে পানি সরবরাহ হয়, সেই খালের বেশকিছু জায়গায় পাইপ না থাকার কারণে কৃষি জমিতে পানি যাচ্ছে না। হালি চারার বয়স বাড়ছে কিন্তু জমিতে এখনো পানি পৌঁছেনি। তাই স্থানীয় কৃষকেরা বোরো চাষ নিয়ে শঙ্কায় আছেন।

গত ৯ জানুয়ারি সোমবার স্থানীয় কৃষকদের স্বার্থে কাজ করা সংগঠন হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো জাবেদ ইকবাল এর কাছে স্মারকলিপি প্রদান করে গঙ্গাধর বন্দে দ্রুত পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার জেলা সভাপতি এডভোকেট মঈনুর রহমান মগনু, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী, জেলা সদস্য খসরু চৌধুরী, সদর উপজেলা সভাপতি আলমগীর হোসেন, সদস্য সাহেদ মিয়া, বালিগাঁও গ্রামের খচরু মিয়া, সিদ্দিক মিয়া ও ওয়াসিদ মিয়া প্রমুখ।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো জাবেদ ইকবাল বলেন, গঙ্গাধর বন্দে পানি না পৌঁছানোর বিষয়টি হাওর রক্ষা সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ আমার সাথে সাক্ষাৎ করে জানিয়েছেন। আমরা দ্রুত পানি সরবরাহ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। প্রয়োজনে আগামীকাল আমি ঐ জায়গা পরিদর্শন করব।

 

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT