1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রার্থী নির্বাচনে প্রধানমন্ত্রীর কাছে পুণ: বিবেচনার দাবি - মুক্তকথা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী

প্রার্থী নির্বাচনে প্রধানমন্ত্রীর কাছে পুণ: বিবেচনার দাবি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ১০৩৩ পড়া হয়েছে

কমলগঞ্জে দলীয় মনোনীত ও নৌকা প্রতীকের জন্য আ’লীগ নেতার সংবাদ সম্মেলন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনীত ও নৌকা প্রতীক প্রদানে প্রধানমন্ত্রীর কাছে পুণ:বিবেচনার দাবি জানিয়েছেন আওয়ামীলীগ কমলগঞ্জ উপজেলার শাখার সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার।
সোমবার(৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় মুন্সীবাজারস্থ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মোতালিব তরফদার বলেন, আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে দলের আদর্শ, উদ্দেশ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে আসছি। পাশাপাশি কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমা- কাউন্সিলের সাবেক ডেপুটি কমাণ্ডার হিসাবেও সফলভাবে দায়িত্ব পালন করেছি। বিগত ইউপি নির্বাচনে দ্বিতীয় বারের মতো আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী হিসাবে নৌকা প্রতীকে আমি মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হই। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণসহ এলাকার উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করেছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি দলের সকল বিধিবিধান মেনে নৌকা প্রতীকে আবারও মুন্সীবাজার ইউনিয়নে আ’লীগ দলীয় মনোনয়ন প্রার্থী হই। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়নে তার ইউনিয়নের উন্নয়ন ও অবদানকে ম্লান করে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে স্থানীয়ভাবে ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে দলের উর্দ্বতন নেতৃবৃন্দ এবং প্রধানমন্ত্রীর কাছে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। ফলে দলের একজন ত্যাগী নেতা ও মুক্তিযুদ্ধের লড়াকু সৈনিক হিসাবে দলের মনোনীত বর্তমান চেয়ারম্যান হওয়ার পরও আমাকে সুকৌশলে দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক থেকে বি ত করা হয়েছে বলে তিনি দাবি করেন।
প্রধানমন্ত্রীর এই উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে এলাকার সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকার রাখতে পুন:বিবেচনায় তাকে দলীয় মনোনীত ও নৌকা প্রতীক প্রদানের জন্য আওয়ামীলীগের উর্দ্বতন নেতৃবৃন্দসহ প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT