1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত’রের অভিযান এবার রাজনগরে, পাঁচ প্রতিষ্টানকে জরিমানা - মুক্তকথা
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি রাস ও নিঙোল চাকৌবা, খাসিয়া বর্ষবিদায়, শমশেরনগর বাজারে অগ্নিকান্ড। মণিপুরি মহা রাসলীলা উৎসবে মন্ত্রী নিতাই রায় চৌধুরী… সামাজিকভাবে নিষ্পত্তি করতে না পারলে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। লকডাউনের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল। শত প্রানের উচ্ছ্বাসে হয়ে গেলো লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত’রের অভিযান এবার রাজনগরে, পাঁচ প্রতিষ্টানকে জরিমানা

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ২১ মার্চ, ২০১৮
  • ৬৭২ পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি।। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় রাজনগরে অভিযান চালিয়েছে। বুধবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন।
এসময় ইট তৈরীর ফর্মাতে কারচুপি করা, নির্ধারিত পরিমাপের ইট বিক্রি না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি, পুড়া তেল ব্যবহার করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করা, ঔষধের নির্ধারিত দাম কেটে বেশি দাম লেখা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবসায়ীক লাইসেন্স না নেওয়া, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপন্য বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে দুটি ব্রীকফিল্ডসহ ৫টি প্রতিষ্টানকে জরিমানা করা হয়। অভিযানকালে চাটুরায় অবস্থিত জালালাবাদ ব্রিকস ফিল্ডকে ৩০ হাজার টাকা, মহলাল মনসুর নগর আর এম এইচ ব্রিকস ফিল্ডকে ২৭ হাজার টাকা, চৌধুরী বাজার সামিউল মেডিসিন সেন্টারকে ৩ হাজার টাকা, চৌধুরী বাজার মা ভেরাইটিজ স্টোরকে ১হাজার টাকা ও মায়া মিষ্টান্ন ভান্ডারকে আরো ১হাজার টাকাসহ মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন রাজনগর উপজেলার উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ শাহাদাত হোসেন সহ অনেকেই।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT