1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজারে ‘তারুণ্য’ এর পুরস্কার বিতরণী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান - মুক্তকথা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য

মৌলভীবাজারে ‘তারুণ্য’ এর পুরস্কার বিতরণী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ৬ মে, ২০১৭
  • ৫৬১ পড়া হয়েছে

বক্তব্য রাখছেন এমপি সায়রা মহসিন।

ইশরাত জাহান চৌধুরী।। মৌলভীবাজারে সামাজিক সংগঠন ‘তারুণ্য’ এর কিশোর কিশোরী মেধাযাচাই কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৫ মে শুক্রবার রাতে। মাহবুবুর রহমান মান্নার সভাপতিতে ও ইশরাত জাহান চৌধুরীর সঞ্চালনায় এম সাইফুর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সৈয়দা সায়রা মহসিন এমপি। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রওশনুজ্জামান সিদ্দিকী, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সাপ্তাহিক পূর্বদিক সম্পাদক মুজাহিদ আহমদ, সিডা মৌলভীবাজার এর চেয়ারম্যান এস কে শামসুজ্জামান সেলিম, তারুণ্য’র উপদেষ্টা মাধুরী মজুমদার, ও কল্লোল দাস এবং বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক সুরজিত কিশোর দাস চৌধুরী।
স্কুলভিত্তিক এ মেধাযাচাই কুইজ প্রতিযোগিতায় জেলা শহরের ৮টি স্কুল এবং ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রত্যেক শ্রেণী থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী মোট ১৫ জন কিশোর কিশোরী শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়। সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন, তারুণ্য’র লোগো উন্মোচন ও সংগঠনটির কার্যক্রমের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে বিকেল ৩টার দিকে অনুষ্ঠানটি শুরু হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে ব্যান্ড দল যাযাবর, এপি এন ফ্রেন্ডস, শিল্পী রানা খান, শিল্পী তমাল ফেরদৌস, ও শিল্পী মাহমুদের পরিবেশনায় এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন সমাপ্ত হয়। অনুষ্ঠানে কিশোর কিশোরী শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT