1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজারে সেলুন কর্মচারীর মৃতদেহ পাওয়া গেল রাস্তা পাশের খালে - মুক্তকথা
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই!

মৌলভীবাজারে সেলুন কর্মচারীর মৃতদেহ পাওয়া গেল রাস্তা পাশের খালে

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭
  • ১০০৯ পড়া হয়েছে

মৌলভীবাজার অফিস।। মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন থেকে এক সেলুন কর্মচারীর মৃতদেহ উদ্ধার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। নিহত ওই কর্মচারীর নাম অন্তুত মালাকার (২৩)। সে রাজনগর উপজেলার ধীরেন্দ মালাকারের ছেলে। মঙ্গলবার দুপুরে ইসলামপুর এলাকার একটি রাস্থার পাশের খাল থেকে তার মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত চাঁদনীঘাট এলাকায় একটি সেলুনে চুল কেটে আসছিল অন্তুত মালাকার। হঠাৎ গত সোমবার থেকে তার খোঁজ-খবর না পেয়ে পরিবারের লোকেরা দুশ্চিন্তায় পড়েন। মঙ্গলবার সকালে ইসলামপুর এলাকার রাস্তার পাশের ওই খালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে হয়তো কেউ তাকে হত্যা করেছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT