1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শতবর্ষী জরাজীর্ণ রাস্তাটি পাকা হলে গ্রামীণ জনপদটি আধুনিকতার ছোঁয়া পাবে। - মুক্তকথা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা।

শতবর্ষী জরাজীর্ণ রাস্তাটি পাকা হলে গ্রামীণ জনপদটি আধুনিকতার ছোঁয়া পাবে।

কমলগঞ্জ সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৩৬৬ পড়া হয়েছে

মুন্সীবাজারের রুপসপুর রাস্তাটি জরাজীর্ণ  
জরুরি ভিত্তিতে পাকাকরণের দাবী এলাকাবাসীর


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়নের রুপসপুর গ্রামের আভ্যন্তরীন রাস্তটি এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে মেরামত করেছেন বারবার। বর্ষা মৌসুমে রাস্তার বেহাল দশা, আর কাদায় পরিনত হওয়ায় মানুষ চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। তাই একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে গত মঙ্গলবার সকাল থেকে গ্রামীণ অবকাঠামোর এক কিলোমিটার সড়ক স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছেন মধ্য রুপসপুর এলাকাবাসী। রাস্তাটি দ্রুত পাকার করনের জন্য সরকারের কাছে জোর দাবী জানান এলাকাবাসী।

মুন্সীবাজার ইউনিয়নের বৃহত্তর রুপসপুর একটি ঐতিহ্যবাহী গ্রাম। গ্রামটির পাশে আবহমান ইতিহাস ও ঐতিহ্য বিজড়িত কেওলার হাওর রয়েছে। গ্রামটি নিম্নাঞ্চল থাকায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তখনই রুপসপুরের রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। এই গ্রামে রয়েছে রুপসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুপসপুর উচ্চ বিদ্যালয়, লুৎফিয়া ইসলামিয়া টাইটেল মাদ্রাসা, জামে মসজিদ ও ঈদগাহ। এই অঞ্চল রয়েছেন অনেক প্রবাসী। তাদের উপার্জিত অর্থের একাংশ দেশ পরিচালনা ক্ষেত্রে ভূমিকা রাখে।

রুপসপুর গ্রামের বাসিন্দা মো. দুরুদ মিয়া মাষ্টারসহ এলাকাবাসীরা জানান, রুপসপুর বন্দরবাজারের উত্তর পাশে মধ্য রুপসপুর গ্রামের মাহমুদ মিয়ার বাড়ীর ডান পাশ হয়ে রফিক মেম্বারের বাড়ির সামনে দিয়ে রুপসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ চলাচল করে থাকেন। বর্ষার সময়ে অল্প বৃষ্টিতেই হাটু পর্যন্ত কাঁদা জমে থাকে। যার কারণে গর্ভবতীরোগী শিক্ষার্থীসহ সাধারণ মানুষজন এই রাস্তা দিয়ে যেতে চরম দুর্ভোগ পোহাতে হয়। তারা আরো জানান, বিগত সরকারের আমলে বার বার আশ্বাস দিলেও নেয়া হয়নি কোন কার্যকর পদক্ষেপ। ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার রাস্তার উন্নয়নের জন্য গুরুত্ব দিচ্ছেন। মাঝে মাঝে রাস্তায় মাটি ও ইট দিয়ে কাদা ও ভাঙা জায়গায় সংস্কার করে দিয়েছেন।

বুধবার সকালে সরজিমন গিয়ে দেখা যায়, এলাকাবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তার কাজ করছেন। রাস্তাটি বিভিন্ন স্থানে কাঁদা দেখা যায়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর কমলগঞ্জ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. রাকিব হাসান জানান, রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ। এ রাস্তাটি সম্পর্কে আমরা অবগত আছি। রাস্তাটি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT