1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সকলে মিলে মহামারি মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান -রাষ্ট্রপতি আব্দুল হামিদ - মুক্তকথা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

সকলে মিলে মহামারি মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান -রাষ্ট্রপতি আব্দুল হামিদ

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ১০০৫ পড়া হয়েছে

রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। গতকাল শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ইং রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে তার তিন বছর পূর্ণ হলো। দলীয়ভাবে নির্বিরোধে তিনি দ্বিতীয় দফায় রাষ্ট্রপতি মনোনীত হয়ে দায়ীত্ব পালন করে যাচ্ছেন। করোণা জীবাণূর দ্বিতীয় টেউ এক কঠিণ মোকাবেলার বিষয় হয়ে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন তিনি। করোণা মহামারীর মোকাবেলায় গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। খবরটি প্রকাশ করেছে দৈনিক সমকাল পত্রিকা।
একটি সাক্ষাৎকারের উদৃতি দিয়ে সমকাল লিখেছে যে, রাস্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, সবকিছু নিয়ে রাজনীতি চলে না। মহামারী করোণা নিয়ে কেউই যেনো রাজনীতি না করেন এমন আহ্বান জানিয়েছেন তিনি জাতির প্রতি। তিনি বলেছেন, সকল সংকীর্ণতার উর্ধ্বে উঠে সকলে মিলে চলমান করোণা মহামারী সংকট মোকাবেলায় এগিয়ে আসুন।
তিনি আরও বলেছেন, এই দুর্যোগ কেটে যাবে। বাংলাদেশ সকল প্রকার নেতিবাচক অবস্থা থেকে অবশ্যই বেরিয়ে আসবে এবং একটি উন্নত দেশের তালিকায় নাম উঠাবে।
সবকিছু বন্ধের(লকডাউন) কারণে নিম্ন আয়ের মানুষ ও দিনমজুরদের খুব বেশী কষ্ট হচ্ছে এমন অবস্থার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেছেন, সরকারের একার পক্ষে সবদিক সামাল দেয়া কোনভাবেই সম্ভব নয়। তিনি সমাজের বিত্তবান মানুষজনকে দেশের সমস্যাগ্রস্ত সাধারণ মানুষ ও দিনমজুরদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। আজ ছিল তার দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার তৃতীয় বার্ষিকী।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT