1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
৩টি ভবন ‌ও জাঙ্গীরাই সেতু ‌উদ্বোধন। বৃন্দার ঘাট, কয়লার ঘাট সেতুর ভিত্তি স্থাপন - মুক্তকথা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী

৩টি ভবন ‌ও জাঙ্গীরাই সেতু ‌উদ্বোধন। বৃন্দার ঘাট, কয়লার ঘাট সেতুর ভিত্তি স্থাপন

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৪৫৭ পড়া হয়েছে

মৌলভীবাজার(৫ নভেম্বর, বৃহস্পতিবার): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকেন তখন দেশে উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে এবং অনেক উন্নয়ন কাজ চলমান আছে। বিশ্ব অবাক বিস্ময়ে বাংলাদেশের উন্নয়ন দেখে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করছে।
বৃহস্পতিবার(৫ নভেম্বর) রাজনগর-কুলাউড়া-জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে জুড়ী উপজেলায় ১২ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ নির্মিত ৮২ মিটার দৈর্ঘের জাঙ্গীরাই সেতু উদ্বোধন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন জুড়ী উপজেলায় জুড়ী নদীর উপর ৪ কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে বৃন্দার ঘাট পয়েন্ট এবং ৩ কোটি ৯১ লক্ষ টাকা ব্যয়ে কয়লাঘাট পয়েন্টে ৬০ মিটার দীর্ঘ দুটি সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরিবেশ মন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বে সবকিছু স্থবির হলেও বাংলাদেশের উন্নয়ন থামেনি।বরঞ্চ করোনাকালেই বাংলাদেশের বৈদেশিক মূদ্রার রিজার্ভ রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে দেশের মানুষের গড় আয়ু বেড়েছে, শিশু মৃত্যু, মাতৃমৃত্যু কমেছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের মাঝে গৃহের ব্যবস্থা করা হচ্ছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বাস্তবায়িত বিভিন্ন জনকল্যাণকর কর্মসূচির জন্য দেশের মানুষ শান্তিতে আছে। তিনি বলেন, বৃন্দার ঘাট পয়েন্ট ও কয়লাঘাট পয়েন্টে দুটি সেতু নির্মিত হলে জনগণের যোগাযোগে অনেক সুবিধা হবে।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাসমূহে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ সিলেট অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহা, মৌলভীবাজারের তত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম শামসুদ্দিন, নির্বাহী প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আজিম উদ্দিন সরদার, জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইসচেয়ারম্যান রনজিতা শর্মা প্রমুখ।
উল্লেখ্য, বুধবার বনমন্ত্রী বড়লেখা উপজেলায় ভোলারকান্দি, হরিপুর ও মোহাম্মদনগর কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন করেন। দীপংকর বর, সিনিয়র তথ্য অফিসার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT