1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
"অধিকারবোধ" - মুক্তকথা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই!

“অধিকারবোধ”

রুমা বেগম
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২২৫৮ পড়া হয়েছে

যে কোনো সম্পর্ক পরিপূর্ণভাবে টিকিয়ে রাখতে হলে – ভালোবাসা, বিশ্বাস এবং অধিকারবোধ লাগে। সকালে ঘুম ভাঙলে একজনকে ডাকার অধিকারবোধ, মন খারাপ থাকলে নিজের মানুষটার উপর রাগ দেখানোর অধিকারবোধ, অনেক রাতে ঘুম ভাঙলে, ভয় করলে প্রিয়জনকে ডেকে তোলার অধিকারবোধ, ছোটখাটো হাজার ইচ্ছে মিলে-মিশে পূরণ করার অধিকারবোধ।

অধিকার না থাকলে সম্পর্ক কখনো সম্পূর্ণ হয়না। অধিকারবোধটাই এমন যে সবার উপর সমানভাবে রাগ করা যায় না বা ইচ্ছেমতো সবার কাছে আবদার করা যায়না। রাগ করা বা আবদার করা মানুষের প্রতি একটা অন্যরকম অধিকারবোধ কাজ করে। যাকে আমরা ভালবাসাও বলতে পারি। মনের বাসনা ভালবাসার মানুষ ছাড়া অন্য কারো সাথে অংশীদারীত্বে হয় না। এটিও একটি অধিকার। অধিকারবোধেরও আবার সীমা থাকা আবশ্যক। সীমা লঙ্ঘন কোন কিছুতেই চলে না। 

রাগ করে হয়তো কিছু সময় কথা বন্ধ থাকে দু’জন ভালবাসার মানুষের মধ্যে। এতে দু’জনেরই কষ্ট জড়িত থাকে, আবার দিন শেষে সকল ঝগড়ার অবসানও হয়। অধিকার মনের কোনে সেখানেই কাজ করে। হিসেব নিকেশ করে সবার সাথে কথা বলা যায়না। অধিকারবোধের সাথে রাগ, অভিমান, আবদার সবই মিশে থাকে। যা সবার উপর প্রয়োগযোগ্য না। যে কোনো ধরনের সম্পর্ক গভীর হলে তার মধ্যে কিছুটা অধিকারবোধ জন্ম নিয়ে থাকে। ভালোবাসার মানুষের প্রতি অধিকারবোধ তৈরী হওয়া কোনো অপরাধ নয়, শুধু খেয়াল রাখা প্রয়োজন অন্যের পছন্দ-অপছন্দের দিকটা। সম্পর্কের মধ্যে একটা খোলামেলা পরিবেশ না দিতে পারলে সমস্যার সৃষ্টি হয়।

তাই ভালোবাসা, বিশ্বাস সবকিছু যতই পর্যাপ্ত থাকুক, অধিকারবোধ বিষয়টা সম্পর্কের মাঝে কাজ করে অক্সিজেনের মত। যে কোনো সম্পর্কে অধিকারবোধ মোটেও একদিনের বিষয় নয়, বিশ্বাস ও ভালোবাসা দিয়ে ধীরে ধীরে লালন করে গড়ে তুলতে হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT