1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আওয়ামী দোসরদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে - মুক্তকথা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

আওয়ামী দোসরদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে

মৌলবীবাজার সংবাদদাতা॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৭০১ পড়া হয়েছে

আ’লীগের দোসররা যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে
সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে

-রুহুল কবির রিজভী


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক পরিবার। প্রাথমিক সদস্য সংগ্রহের সময় ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর যাতে অনুপ্রবেশ করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মনে রাখতে হবে বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, বরং শাস্তি দেয়।

তিনি বলেন, দেশে সংঘবদ্ধ বিশৃঙ্ক্ষলার(মব কালচার) নামে মানুষের মাঝে যে আতংক তৈরি হয়েছে এটি কোন ভাবেই কাম্য নহে। প্রতিদিন বিভৎস হত্যাকান্ড হচ্ছে। এই অন্তবর্তীকালীন সরকারের কাছে মানুষ এটি কখনো প্রত্যাশা করেনা।

বৃহস্পতিবার(২৪ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান অডিটরিয়ামে বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী আরও বলেন, সংবিধানে আইন করে যে বিধানই করেন, কিন্তু কোন ফাঁক দিয়ে যেনো ফ্যাসিষ্ট ক্ষমতায় না আসতে পারে। সে লক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, ১ কোটি সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহের লক্ষে বিএনপি দেশ ব্যাপি কাজ করছে। সৎ, যোগ্য ও সমাজে সুনামসম্পন্ন ব্যক্তিদেরই দলে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেন তিনি। কৃষক, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, বুদ্ধিজীবীসহ সকল শ্রেণিপেশার মানুষের জন্য দলের দরজা খোলা থাকবে।

 

 

জেলা বিএনপির আহবায়ক মো: ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক(সিলেট বিভাগ) জি.কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম মৌলভীবাজার জেলার টিম প্রধান ও সদস্য জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকনসহ অন্যান্যরা।

এর আগে রুহুল কবির রিজভী এম সাইফুর রহমান অডিটরিয়াম প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT