1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আফগানিস্তান বছরে ১১,০০০ টন মধু উৎপাদন করে - মুক্তকথা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা।

আফগানিস্তান বছরে ১১,০০০ টন মধু উৎপাদন করে

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮
  • ৪৪৪ পড়া হয়েছে

লণ্ডন।। আফগানিস্তানের পশু মন্ত্রণালয়(প্রাণী ও সেচ) মধু উৎপাদনের উপর জোর দিয়ে বলেছে বছরে আফগানিস্তান এগারো হাজার টন মধু বর্তমানে উৎপাদন করছে। ‘উৎপাদনের এই মাত্রা আমাদের আরো বাড়াতে হবে’। ‘বিশ্ব মধুমক্ষিকা দিবস’ পালনের এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী নাসির আহমদ দূর্রাণী একথা বলেন। তিনি আরও বলেন, দেশের ৩২টি প্রদেশে মোট ২,১৪,০০০ মৌমাছিবাক্স বন্টন করে দেয়া হয়েছে মধু আহরণের জন্য। আয়োজিত অনুষ্ঠানে মৌমাছি সংরক্ষকদের সাথে তিনি আলাপ করছিলেন।

আলাপকালে মন্ত্রী তাদের জানান যে সে দেশের মধু উৎপাদনকে আন্তর্জাতিক মান সম্পন্ন করার তাগিদেই সরকার তাদের সাথে সহযোগীতা করে যাচ্ছেন। মৌমাছি পালনকারীদের সমস্যা জানার জন্য তার সরকারের পক্ষ থেকে আগামীতে বৈঠকের ব্যবস্থা করা হবে। 
মন্ত্রী বলেন, তুলনামূলকভাবে বিদেশের মধুর চেয়ে আফগানিস্তানের মধু অনেক ভাল। দেশের সকল মানুষকে জাতীয়ভাবে উৎপাদিত মধু ব্যবহারের তাগিদ দিয়ে মন্ত্রী আরো বলেন, এর ফলে দেশীয় মধু উৎপাদন ও এর গুণগতমান উন্নয়নে সহায়তা করবে এবং আরো বেশী পরিমাণে মানুষকে এ খাতে বিনিয়োগে উৎসাহিত করবে। সংবাদ সূত্র: পাজৌক আফগান নিউজ

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT