1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আমার সঙ্গে রাষ্ট্রের কোন বিরোধ নেই: এস কে সিনহা - মুক্তকথা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা।

আমার সঙ্গে রাষ্ট্রের কোন বিরোধ নেই: এস কে সিনহা

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ৩ মে, ২০১৭
  • ৭৯৭ পড়া হয়েছে

লন্ডন: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘আমার সঙ্গে রাষ্ট্রের কোন ভেদাভেদ বা বিরোধ নেই। কিছু মিডিয়া কাটতি বাড়ানোর জন্য আমার বক্তব্য ভুল ভাবে উপস্থাপন করায় এই ভুল বুঝাবুঝি হয়েছে।’
তিনি বলেন, ‘আমি আইনের শাসন চাই, বর্তমান সরকারও তাই চায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন এবং জীবনও দিয়েছেন। মানুষের আস্থা রাখার জায়গা একমাত্র বিচার বিভাগ।’
বুধবার জয়পুরহাট আইনজীবী সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি উপরোক্ত কথা গুলো বলেন।
মামলা নিষ্পত্তিতে দেরি হলে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা কমতে থাকে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীরা বড় শক্তি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমি কাজ করছি, সরকারও এ ব্যাপারে আন্তরিক। কিন্তু আইনজীবীদের মধ্যে রাজনীতি ঢুকেছে।’ বারে রাজনীতি না করার আহ্বান জানান তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বারের সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি। বারের সাধারণ সম্পাদক অ্যাড. শাহনুর আলম শাহীনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বারের সিনিয়র আইনজীবী খাজা জহুরুল হক, অ্যাড. মোমিন আহমেদ চৌধুরী জিপি। খবর ইত্তেফাকের।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT