1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বি-বার্ষিক সম্মেলন - মুক্তকথা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা।

উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বি-বার্ষিক সম্মেলন

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৬৫ পড়া হয়েছে

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি কমলগঞ্জ উপজেলা শাখা সংসদের পঞ্চদশ তম দ্বি-বার্ষিক সম্মেলন গত শুক্রবার ১৮ ফেব্রুয়ারি কমলগঞ্জ মডেল সরকরি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৩টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন হয়। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বিদ্যালয় শিক্ষার্থী মিলায়তন উদীচী কমলগঞ্জ শাখার সভাপতি বীরেন্দ্র চন্দ্র এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাব্বির এলাহী এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি উকিল মকবুল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি উকিল মিজানুর রহমান টিপু, কমলগঞ্জ সরকারী গণ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া, কমলগঞ্জ উপজেলা পরিষদের সহ-চেয়ারম্যান বিলকিছ বেগম, উদীচী মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি জহরলাল দত্ত, সোজা মেমোরিয়াল কলেজের প্রভাষক শাজাহান মানিক, অবসরপ্রাপ্ত শিক্ষক জিতেন্দ্র কুমার সিংহ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ১নং ভানুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি হাজী জয়নাল আবেদীন, ললিতকলা একাডেমীর গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ, সাংবাদিক শাহীন আহমেদ, শিক্ষক নিরঞ্জন দেব, শিক্ষক সমরেন্দ্র সেন গুপ্ত প্রমুখ। এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি কমলগঞ্জ উপজেলা শাখা সংসদের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাউন্সিল অধিবেশন করা হয়।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT