1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন কৃষিমন্ত্রী আব্দস শহীদ এমপি - মুক্তকথা
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর।

বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন কৃষিমন্ত্রী আব্দস শহীদ এমপি

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি॥

  • প্রকাশকাল : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৬৪৫ পড়া হয়েছে

নিজের এলাকায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন কৃষিমন্ত্রী

পেয়েছেন মোট ৩ হাজার ৬ শত ৪৫জন কৃষক


 

এখন কৃষি ও কৃষকের উন্নয়নে যা যা দরকার আওয়ামী লীগ সরকার সবকিছু করছে। তিনি গত ১৩ এপ্রিল, শনিবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কৃষি পূণবার্সন বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে চলিত মৌসুমে পাঠ, উফশী আউশ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসুচীর আওতায় উপজেলার ৩ হাজার ৬ শত ৪৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিরযাদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, পৌর মেয়র জুয়েল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এড. আজাদুর রহমান আজাদ, সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ বুলবুল, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম পুষ্প প্রমুখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT