1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
একজন ইউপি চেয়ারম্যানকে কৃষকদের সংবর্ধনা - মুক্তকথা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

একজন ইউপি চেয়ারম্যানকে কৃষকদের সংবর্ধনা

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৮৯ পড়া হয়েছে
কমলগঞ্জ, ২০ ফেব্রুয়ারি ২০২২

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেনকে সংবর্ধনা দিয়েছে প্রান্তিক কৃষকরা। রোববার বিকাল সাড়ে ৫টায় স্থানীয় আধকানি লতিফিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গনে পূর্ব আধকানি ও কাউয়ারগলা আধুনিক কৃষি সমিতির উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন।

কৃষক কলিম মিয়ার সভাপতিত্বে ও শাহীন মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, আদমপুর ইউপি সদস্য হেলাল উদ্দিন, রুসন আলী, সংরক্ষিত নারী সদস্য গুলনাহার বেগম, জরিনা বেগম, সংবাদকর্মী আকাশ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কৃষকদের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করে মিষ্টিমুখ করা হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT