1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
একটি বেসরকারী স্কুলে অতিরিক্ত 'সেশন ফি' নেয়ার অভিযোগ - মুক্তকথা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা।

একটি বেসরকারী স্কুলে অতিরিক্ত ‘সেশন ফি’ নেয়ার অভিযোগ

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৯৩৩ পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি॥ মৌলভীবাজার পৌর শহরের ‘দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলে’ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ‘সেশন ফি’ নেয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিষয়টির সমাধান চেয়ে অভিভাবকরা জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীর নাহিদ আহসানের সাথে দেখা করে লিখিত অভিযোগ দিয়েছেন।
এদিকে নতুন শিক্ষার্থীদের কাছ থেকেও ‘ডোনেশনে’র নামে বড় অংকের টাকা আদায় করা হচ্ছে। বর্তমান সংকটপূর্ণ সময়ে বিদ্যালয় কর্তৃপক্ষের অমানবিক এমন সিদ্ধান্তে হতবাক অভিভাবকরা। এদিকে একটি দায়িত্বশীল সূত্র বলছে বিদ্যালয় তহবিলে তিন কোটি টাকা জমা রয়েছে।
লিখিত অভিযোগ ও অভিভাবকদের কাছ থেকে জানা যায়, ২০২১ শিক্ষা বর্ষের শুরুতে বিদ্যালয় কর্তৃপক্ষ সেশন ফি বাবত ৩ হাজার ৭’শ টাকা প্রদানে নোটিশ দেয়।নোটিশের আলোকে অনেক অভিভাবকরা টাকাও পরিশোধ করেন। কিন্তু পরবর্তীতে কয়েকজন অভিভাবক এ বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সাথে দেখা করলে তিনি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকে ২ হাজার ১’শ টাকা নির্ধারণ করে দেন। অভিভাবকদের অভিযোগ তারপরেও মঙ্গলবার শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৭’শ টাকা আদায় করা হচ্ছে।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম বলেন, প্রথমে বেশি টাকা আদায় করলেও পরবর্তীতে অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীর নাহিদ আহসান ও জেলা শিক্ষা অফিসারের সাথে সমন্বয় করে এখন ২ হাজার ১’শ টাকা নেয়া হচ্ছে।
জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান বলেন, প্রথমে বেশি নেয়া হয়েছিল। পরে অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয়ের সাথে সমন্বয় করে ২ হাজার ১’শ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে। তারপরেও বেশি টাকা নেয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে দেখতেছি। ডোনেশন আদায়ের বিষয়ে তিনি বলেন, এধরনের কোনো নিয়ম নেই।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT