1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এ ছবিগুলো উন্নয়নের ঢাক-ঢোলকে বৃদ্ধাঙ্গুলি দেখায়! - মুক্তকথা
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই!

এ ছবিগুলো উন্নয়নের ঢাক-ঢোলকে বৃদ্ধাঙ্গুলি দেখায়!

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭
  • ৫৭১ পড়া হয়েছে

ঢাকা: বন্যা নয় বৃষ্টির জলে শহরের এ অবস্থা। এখন থেকে ১৭ঘন্টা আগে ফেইচবুকার সাংবাদিক সাইফুদ্দীন আহমদ নান্নু তার ফেইচবুকে এ ছবিগুলি প্রকাশ করেছেন। তিনি আরো অনেক ছবিই দিয়েছেন। সেই ছবিগুলো থেকে বেঁচে বেঁচে আমরা কয়েকটি এখানে তুলে ধরলাম। আমাদের  মনের ভাবনা এ কোথায় আমরা অবস্থান করছি আমরা নিজেরাই বুঝতে পারিনি বলে।

নান্নু সাহেব এক লাইন  লিখেছেন তার মত করে। তবে তার ওই এক লাইনে ফুটে উঠেছে আমাদের বিকলাঙ্গ সংকটাপন্ন শহুরে জীবনের ভ্রান্তি, লুটপাট আর মহাদূর্ভোগের অখাট্য চিত্র হয়ে। স্থির চিত্র গুলি তিনি কখন ধারন করেছেন বা সদ্য তোলা কি-না তা অবশ্য উল্লেখ করেননি। তবে তার ওই লাইনগুলির মর্মার্থ উদ্ধার করার প্রয়াস নিলেই বুঝা যায় যে ছবিগুলি খুবই অধুনা তোলা। ছবিগুলো দেখার পর আর কোন প্রবন্ধ-নিবন্ধ লিখার ইচ্ছাই জাগেনি মনে।

শুধুই ক্ষেপেছে মন অবজ্ঞার ছুরতহাল দেখে। ছবিগুলো যে বানোয়াট নয় তা আমি নিশ্চিত। মনে মনে শুধু প্রশ্ন জেগেছে উন্নয়নের এতো কথাকে এ ছবিগুলো কেমন যেনো অবজ্ঞার বৃদ্ধাঙ্গুলি দেখায়।  ম্লান করে দেয় সব ঢাক-ঢোলকে!  নান্নু  লিখেছেন-“যুগ যুগের লুটপাট, মূর্খপরিকল্পনাবিদ আর লোভী, অদূরদর্শী রাজনীতিকদের পাপের ফসল এই নগরজল।” এ কথাগুলোর পর আর কিছু বলার থাকে না।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT