1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কয়ছর মাহমুদুল হক সৈয়দের শেষ নিঃশ্বাস ত্যাগ - মুক্তকথা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

কয়ছর মাহমুদুল হক সৈয়দের শেষ নিঃশ্বাস ত্যাগ

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯
  • ৭৬৪ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। না ফেরার দেশে চলে গেলেন কয়ছর মাহমুদুল হক সৈয়দ।  শেষনিঃশ্বাস ত্যাগ করলেন আজ (ইন্না লিললাহি ওয়া ইন্না ইলাহি রাজিঊন)।  আজ শনিবার ১২ই জানুয়ারী তিনি লন্ডনের সেন্ট জর্জ হাসপাতালে রাত অনুমান সাড়ে ৭ঘটিকায় প্রান ত্যাগ করেন। কয়ছর সৈয়দ নামেই তিনি তার বন্ধুমহলে সুপরিচিত ছিলেন।  মৃত্যুকালে তিনি স্ত্রী, দুইপুত্র, এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮বছর। তাকে লণ্ডনেই দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
সদা হাসিমাখা মুখের, সংস্কৃতি সচেতন জনাব কয়ছর সৈয়দ, বৃটেনের বৃহত্তর সামাজিক সংগঠন গ্রেইটার সিলেট কাউন্সিলের সূচনা লগ্নের একজন সাধারণ সম্পাদক ছিলেন। ছিলেন যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও বিজয়ফুল কর্মসূচীর উপদেষ্টা। এসব এছাড়াও বন্ধুবৎসল কয়ছর সৈয়দ নিবেদিত প্রান সমাজকর্মী ছিলেন। তিনি বহু সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন।
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ কয়ছর সৈয়দকে রাজনীতি থেকে সমাজকর্ম সর্বত্র পাওয়া যেতো একজন সেবাব্রতী মনের মানুষ হিসেবে। এ বয়সে চলে যাওয়া অকাল মৃত্যুরই শামিল। তার অন্তর্ধানে প্রবাসে বাঙ্গালী সমাজের অপূরণীয় ক্ষতি হলো। কয়ছর সৈয়দ বেঁচে থাকবেন তার কর্মের মাঝে মানুষের মনে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT