1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
করোনা ভ্যাকসিন নিতে মানুষের ভিড়। ভ্যাকসিন গ্রহণ করে মানুষজন খুশি - মুক্তকথা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি।

করোনা ভ্যাকসিন নিতে মানুষের ভিড়। ভ্যাকসিন গ্রহণ করে মানুষজন খুশি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৭৪ পড়া হয়েছে

সারা দেশের ন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন বিভিন্ন শ্রেনীপেশার মানুষের ভিড় বাড়ছে। ভয় নয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে করোনার টিকা নিয়ে লোকজন সন্তোষ প্রকাশ করছে। কোন ধরণের গুজবে কান না দিয়ে সবাইকে ভ্যাকসিন গ্রহণ করতে আহবার জানান। চার দিনে কমলগঞ্জে প্রায় ১২০০ লোক করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন। শুধু বুধবার কমলগঞ্জে ৬৩০ জন লোক করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন। সাথে বাড়ছে অনলাইন নিবন্ধনও। যা দেখে বুঝাই যায় টিকায় বাড়ছে মানুষের আগ্রহ। জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, ব্যাংক কর্মকর্তা, পুলিশ, বিমান বাহিনীর সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীর মানুষকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টিকা নিতে দেখা গেছে।
বুধবার টিকা দানের ৪র্থ দিনে কমলগঞ্জ উপাজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন নিতে আসা ব্যাংক কর্মকর্তা মো. সালাহউদ্দিন, রিপন মজুমদার, সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, শিক্ষক মোশাহীদ আলী বলেন, ভ্যাকসিন গ্রহণ করে কোন সমস্যা হয়নি। একটি চক্র গুজব ছড়াচ্ছে, টিকা নিয়েছি কোন অসুবিধা হয়নি। তারা করোনার টিকা বিনামূল্যে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা টিকা কমিটির সদস্য সচিব ডা. এম মাহবুবুল আলম ভূইয়া বলেন, মানুষের দীর্ঘ সারি আছে, একের পর একজন আসছে এবং টিকা দেওয়াতে কোনো ঝামেলা নাই। তিনি জানান, কমলগঞ্জে এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। সামগ্রিক পরিবেশ আরও উৎসবমুখর হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি জানান, ৪র্থ দিনে মানুষের ভিড় ছিল বেশি। এদিন ৬৩০ জন লোক টিকা নিয়েছেন। এ পর্যন্ত তিনটি বুথে মোট ১১৮৩ জন লোক কোভিড-১৯ এর টিকা নিয়েছেন এবং ১৩ শতাধিক লোক অনলাইনে নিবন্ধন করেছেন। অনলাইন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টিকা নিতে পারবেন। ইতিমধ্যে কমলগঞ্জে ৪ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। পর্যায়ক্রমে নিবন্ধিত সবাইকে টিকা দেওয়া হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT