1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কেমডেনের প্রাক্তন বাঙ্গালী মেয়র ওমর ফারুক আনসারি আর নেই - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

কেমডেনের প্রাক্তন বাঙ্গালী মেয়র ওমর ফারুক আনসারি আর নেই

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৬৫ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। মারা গেলেন ওমর ফারুক আনসারি। বাঙ্গালী ওমর ফারুখ আনসারি ২০০৯-১০ অর্থ বছরে লণ্ডনের কেমডেন কাউন্সিলের মেয়র হিসেবে দায়ীত্ব পালন করেন। আজ মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২০, সকাল ৫:০০টায় লন্ডনের রয়েল-ফ্রি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সদা হাসির দানশীল ওমর ফারুখ আনসারি খুবই বন্ধু বৎসল ও সদালাপি মানুষ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক সত্তুর বছর। স্ত্রী-সন্তানাদিসহ অনেক বন্ধু-বান্ধব রেখে গেছেন তিনি।
প্রয়াত ফারুখ আনসারির মূল বাড়ী বৃহত্তর সিলেটের নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগনার আইনগাঁও গ্রামে। তিনি সত্তুরের দশকে বৃটেনে আসেন। আশীর দশকে বৃটেনের রাজনীতিতে কেমডেন থেকে সক্রিয় অংশ নেন। ২০০৯-১০ অর্থবছরে কেমডেনের লিবারেল ডেমোক্রেট দল থেকে কেমডেন কাউন্সিলের মেয়র মনোনীত হন।
মানুষের কল্যাণে নিবেদিত ফারুখ আনসারি স্বীয় জেলা বাংলাদেশের ‘হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন’এর জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। তার মৃত্যুতে ‘হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন, ইউকে’এর পক্ষ থেকে সভাপতি এম এ আজিজ আনসারির বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT