1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ক্ষুদ্র ঋণ সংস্থার কিস্তি আদায় বন্ধ রাখার আহবান জানিয়েছে চা শ্রমিক ফেডারেশন - মুক্তকথা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

ক্ষুদ্র ঋণ সংস্থার কিস্তি আদায় বন্ধ রাখার আহবান জানিয়েছে চা শ্রমিক ফেডারেশন

সংবাদ বিজ্ঞপ্তি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৯৬৪ পড়া হয়েছে

চা বাগানের শ্রমিকদের নিকট থেকে ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থার কিস্তি উত্তলন বন্ধ রাখার আহবান জানিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি।

দেশের ১৬৭ টি চা বাগানের শ্রমিকরা একযোগে গত ১৭ দিন ধরে চা শ্রমিকদের নূন্যতম দৈনিক মজুরি ৩০০ টাকা বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দেশের সকল শ্রেণী-পেশার লোকজন চা-শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেয়ার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছেন। কিন্তু মালিকদের অতি মুনাফা চরিত্র এবং সরকারের মালিক স্বার্থ রক্ষায় চা জনগোষ্ঠীর এই একদফা ৩০০টাকা মজুরি এখনো মেনে নেয়া হয়নি। তার ওপর রয়েছে ঋণ প্রদানকারী সংস্থার ঋণ পরিশোধ করার চাপ।

চা বাগানের শ্রমিকদের ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থাগুলোকে চা শ্রমিকদের নিকট থেকে কিস্তি উত্তলন বন্ধ রাখার আহবান জানিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী এবং সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ এক যুক্ত বিবৃতিতে বলেন, চা-জনগোষ্ঠী তাদের যৌক্তিক দাবিতে একযোগে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু ১৭ দিন হয়ে গেলেও এখনও সেই ৩০০ টাকা মজুরির দাবি মালিক এবং সরকার কোন পক্ষই মেনে না নিয়ে বরং সরকারের পক্ষ থেকে বারবার চা শ্রমিকদের সাথে মজুরি বৃদ্ধির দাবিতে টালবাহানা চলছে। সংগ্রামী চা শ্রমিকরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে অটল বদ্ধপরিকর।

শ্রমিকরা ধর্মঘট চালিয়ে যাচ্ছেন, ফলে তাদের মজুরি এবং রেশন বন্ধ হয়ে আছে। এই রকম পরিস্থিতিতে ঋণ প্রদানকারী সংস্থাকে মানবিক বিবেচনায় কিস্তি উত্তলন করা থেকে বিরত থাকা এবং কোন প্রকার চাপ সৃষ্টি না করার আহ্বান জানাচ্ছি। সূত্র: সবুজ গৌড়, দপ্তর সম্পাদক, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি। সংবাদ বিজ্ঞপ্তি/২৫আগস্ট ২০২২

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT