1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চা বাগানে পানি ও পয়ঃনিস্কাশন বিষয়ে সেবাদানকারী ও উপকারভোগীদের মধ্যে মতবিনিময় - মুক্তকথা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

চা বাগানে পানি ও পয়ঃনিস্কাশন বিষয়ে সেবাদানকারী ও উপকারভোগীদের মধ্যে মতবিনিময়

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৯৫৪ পড়া হয়েছে
শ্রীমঙ্গল(মৌলভীবাজার), ২৬ মে ২০২২ খ্রি

মৌলভীভাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের পানি, স্যানিটেশন ও হাইজিন: বাস্তবতা ও করনীয় বিষয়ে সেবাদানকারী ও উপকারভোগীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সভাকক্ষে প্রোমোটিং ওয়াশ ফর হার্ড টু রিচ কমিউনিটিস ইনক্লুডিং টি গার্ডেন ওয়ার্কারস ইন বাংলাদেশ প্রকল্পের অনুকুলে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য আইডিয়া ও ওয়াটারএইডের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা অফিসার জাফর আল সাদেক, উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য পরিদর্শক-আবদুস শহীদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ ও টিআইবি কো-অর্ডিনেটর পারভেজ কৈরী।

আইডিয়া-ওয়াশ প্রকল্পের এডভোকেসী অফিসার বিশ্বজিৎ দেব রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের মনিটরিং ও ইভ্যালুয়েশন অফিসার মৃনাল কান্তি দাস। সভায় মূল বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন আইডিয়া-ওয়াশ প্রকল্পের ব্যবস্থাপক পঙ্কজ ঘোষ দস্তিদার।

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, রাজঘাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: সেলিম আহমেদ, এইচপি সংস্থার ট্রেনিং অফিসার সাদিয়া আফরিন, ডেভেলপমেন্ট অফিসার মো: রুহুল, কালিঘাট ইউনিয়নের ১নং সদস্য আবদুস ছত্তার, সাতগাও ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য সঞ্জিত বুনারজি, ৯নং ওয়ার্ড সদস্য সুজন বৃনারজি, ৭ নং ওয়ার্ড সদস্য দুলাল বুনারজি।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজঘাট, লাখাইছড়া ও হুগলীছড়া চা বাগানের পঞ্চায়েত,সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্য, হোপ ফর দ্যা পুরেস্ট প্রতিনিধি, সাংবাদিক এবংউপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের মাঠ পর্যায়ের ব্যক্তিবর্গ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT