1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চুক্তির ১০মাস পরও মিয়ানমার কিছুই করেনি বরং বাংলাদেশের উপর দোষ চাপালেন সূ চি - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

চুক্তির ১০মাস পরও মিয়ানমার কিছুই করেনি বরং বাংলাদেশের উপর দোষ চাপালেন সূ চি

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১৮
  • ৬৮৮ পড়া হয়েছে

ছবি ঋণ- ইত্তেফাক

লণ্ডন।। রোহিঙ্গা বিষয়ে গেল বারের নভেম্বরে সই হওয়া প্রত্যাবাসন চুক্তির ১০ মাস পরেও প্রধান কোনো শর্তই মিয়ানমার বাস্তবায়ন করেনি। বাংলাদেশ সবসময় ইতিবাচক থাকার পরও মিয়ানমার কোন আগ্রহই দেখায়নি। দুটি অভ্যর্থনা ক্যাম্প আর একটি ট্রানজিট ক্যাম্প তৈরি করা ছাড়া কিছুই করেনি মিয়ানমার। এ অবস্থার মাঝে মিয়ানমারের নেত্রী অং সান সূ চি গত মঙ্গলবার সিঙ্গাপুরে এক বক্তৃতায় রোহিঙ্গা প্রত্যাবাসন আটকে থাকার জন্য বাংলাদেশকে দায়ী করেন।
সূ চি’র এমন বক্তব্যের বিপক্ষে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক কিছু না বললেও বিবিসির সাথে আলাপকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেছেন, সু চির এমন বক্তব্যকে দুর্ভাগ্যজনক বলে তিনি মনে করেন। তিনি এতে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন। বাংলাদেশের কর্মকর্তাদের বরাত দিয়ে ইত্তেফাক এ খবর প্রকাশ করেছে।
বাংলাদেশ সরকারের রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন বিষয়ক কমিশনার আবুল কালাম সূ চি’র এ মন্তব্যকে বিস্ময়কর, খুবই হতাশাজনক উল্লেখ করে বিবিসিকে বলেছেন, মিয়ানমারের নেত্রীর বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
২০১৭ সালের নভেম্বরে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের চুক্তি হয়। এরপর দুই দেশের কর্মকর্তাদের মধ্যে কয়েকদফা বৈঠক হয়। কিন্তু চুক্তি সইয়ের পর দশ মাসেও সেই চুক্তির প্রধান কোনো শর্তই মিয়ানমার বাস্তবায়ন করেনি বলে জানান আবুল কালাম।
কক্সবাজারে কুতুপালং ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একজন নেতা মো. নূর বলেছেন, আমাদের ফেরত নেওয়ার বিষয়ে কিছুই করে নাই মিয়ানমার সরকার। ফেরত নেওয়ার ব্যাপারে কোনো পরিকল্পনাই তারা করে নাই। বরং নাটক বানাচ্ছে মিয়ানমার সরকার।
মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন লাখ লাখ রোহিঙ্গা। এখনো কক্সবাজারে বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়ে আছেন প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী। এখনও আসা বন্ধ হয়নি।
রোহিঙ্গারা যাতে সব অধিকার নিয়ে স্বেচ্ছায় নেজের দেশে ফিরতে পারে, সেটা মিয়ানমারকেই নিশ্চিত করতে হবে এবং এটাই অভিজ্ঞদের অভিমত।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT