1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
'জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা'র সহায়তায় মাথা গোঁজার ঠাঁই পাবেন জেলে আব্দুল মালিক - মুক্তকথা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১

‘জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সহায়তায় মাথা গোঁজার ঠাঁই পাবেন জেলে আব্দুল মালিক

কাওছার ইকবাল, শ্রীমঙ্গল, মৌলভীবাজার॥
  • প্রকাশকাল : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১২৬২ পড়া হয়েছে

শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের চার সন্তানের জনক অসহায় দারিদ্র জেলে মোঃ আব্দুল মালিক জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সহায়তায় মাথা গোঁজার ঠাঁই পেলেন।

আজ ১৬আগষ্ট সকাল ১১ টায় জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর প্রতিনিধি নিউইয়র্ক প্রবাসী শ্রীমঙ্গলের মিজানুর রহমান হাজীপুরের জেলে আব্দুল মালিকের বাড়ীতে গিয়ে জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে বিষয়টি নিশ্চিত করেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ কাওছার ইকবাল, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফজর আলী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ সায়েদ আহমেদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বাড়ীটি চিহ্নিত করার পর দোয়া অনুষ্ঠিত হয়।

পরিবারের একমাত্র উপার্জনকারী দরিদ্র জেলে মোঃ আব্দুল মালিক স্ত্রী আলপনা বেগম ও চারটি শিশু সন্তান নিয়ে অত্যন্ত কষ্টে দিনপাত করছেন। প্রথম সন্তান জীবন হোসেন ৩য় শ্রেণিতে, ২য় সন্তান হালিমা জান্নাত সাথী ২য় শ্রেণিতে, ৩য় সন্তান ওয়াহিদ হোসেন ১ম শ্রেণিতে অধ্যয়ন করছে। ৪র্থ সন্তান রাহাত হোসেন জন্মলগ্ন থেকে অন্ডকোষ রোগে ভূগছে।

চার সন্তান নিয়ে বেঁচে থাকার সংগ্রামে আব্দুল মালিকের একমাত্র অবলম্বন মাছ শিকার। একা সংসার চালাতে গিয়ে বাপ-দাদার রেখে যাওয়া ভিটেতে এলাকাবাসীর সহায়তায় পুরাতন টিন-বাঁশের তৈরী ঘরে কোনক্রমে দিনপাত করছেন। বসবাসের অনুপযোগী এ ঘরটি এবার ছোট্ট একটি দালানকোঠায় পরিনত হবে। এবার এই ব্যবস্থাটাই করে দিচ্ছেন সিলেট প্রবাসীদের প্রাণের সংগঠন ‘জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’।

উল্লেখ্য, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক ইতোমধ্যে সিলেট বিভাগের বন্যা উপদ্রুত এলাকায় অসহায় দারিদ্র কিছু পরিবারকে গৃহনির্মাণের কাজ শুরু করেছেন। বন্যা উপদ্রুত এলাকা ছাড়াও সিলেট বিভাগের অন্যান্য উপজেলায় কমপক্ষে একটি করে ঘর নির্মাণ করে দিবেন। এরই অংশ হিসেবে আজ শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে একটি এবং সদর উপজেলার একাটুনা ইউনিয়নের রায়শ্রী গ্রামে একটি পরিবারকে গৃহ নির্মাণের বিষয়টি নিশ্চিত করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT