1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দুই পর্বের টীকা নেওয়ার পরও পরীক্ষায় একজন ডাক্তারের কোভিড ধরা পড়লো - মুক্তকথা
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
শত প্রানের উচ্ছ্বাসে হয়ে গেলো লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ

দুই পর্বের টীকা নেওয়ার পরও পরীক্ষায় একজন ডাক্তারের কোভিড ধরা পড়লো

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ১২৩৮ পড়া হয়েছে
দুই পর্বের কোভাক্সিন টীকা নেওয়ার পরও ভারতের লক্ষ্নৌ-এ পরীক্ষায় একজন ডাক্তারের শরীরে কোভিড ধরা পড়লো

মুক্তকথা সংবাদকক্ষ॥ নির্দেশিত দুই দফায়  ভারতের তৈরী কোভাক্সিন টীকা নেয়ার পরও লক্ষ্নৌ-এর একজন ডাক্তারের পরীক্ষায় শরীরে কোভিড আছে ধরা পড়লো। এমন পরীক্ষার ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের লক্ষ্নৌ শহরের। খবর প্রকাশ করেছে ভারতের ‘বিজিনেস ইনসাইডার’ অন্তর্জাল সংবাদ মাধ্যম।
শরীরে কোভিড ধরা পড়া ওই ডাক্তারের নাম নিথিন মিশ্র। তিনি জরুরী ডাক্তারী কর্মকর্তা হিসেবে সিভিল হাসপাতালে কাজ করছেন। গত ১৫ ফেব্রুয়ারী তাকে প্রথম পর্বের টীকা দেয়া হয় এবং পরে গত ১৬ মার্চ দ্বিতীয় পর্বের টীকা দেয়া হয়।
গত ১৮ মার্চ তার কাশী ও শরীরে মৃদু জ্বর দেখা দিলে ২০ মার্চ তাকে পুনঃরায় পরীক্ষা করা হয়। পরের রোববার তার পরীক্ষার ফলে দেখা যায় তার শরীরে কোভিড লক্ষন বর্তমান আছে। অবশ্য উল্লেখিত সিভিল হাসপাতালের একজন পরিচালক এই সংবাদ মাধ্যমকে বলেছেন যে তারা এই ডাক্তার রোগীর বিষয়ে খুবই সতর্ক থেকে খবরাখবর রাখছেন।
ওখানকার স্বাস্থ্য বিভাগের একজন প্রধান সর্বজনীন পরিচালক(ডাইরেক্টর জেনারেল) স্বীকার করেছেন যে দুই দফা টীকা নেয়ার পরও শরীরে কোভিডের অবস্থান ইহাই প্রথম।
কোভিডের টীকা কোভাক্সিন ভারতের ডাক্তারী গবেষণা কাউন্সিলের সহায়তায় হায়দরাবাদে তৈরী “ভারত বায়োটেক”-এর একটি টীকা।
কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাইক্রো বায়োলজি বিভাগের অধ্যাপক অমিতা জেইন বলেছেন এই টীকা রোগের বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরী করতে কয়েক সপ্তাহ লাগে। এ সময়ের মধ্যে কোন একজন মানুষের শরীরে কোভিড লক্ষন ধরা পড়তেই পারে। সূত্র: ইণ্ডিয়া বিজনেস ইনসাইডার

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT