1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দেশকে ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া বানাতে দেবেনা আওয়ামীলীগ - মুক্তকথা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

দেশকে ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া বানাতে দেবেনা আওয়ামীলীগ

সংবাদ বিজ্ঞপ্তি
  • প্রকাশকাল : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২১২৭ পড়া হয়েছে

শেখ হাসিনা দেশকে উন্নত ও স্মার্ট দেশে পরিণত করতে নিরলস কাজ করে যাচ্ছেন।

– পরিবেশমন্ত্রী

বড়লেখা(মৌলভীবাজার), ২ জুলাই, রবিবার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ইউরোপ-আমেরিকার মতো উন্নত দেশে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। তবে অনেকেই বুঝতে পেরেছেন যে এই সরকার ক্ষমতায় থাকলে তারা দেশকে ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়ার মতো দেশে পরিণত করতে পারবে না। আর তাই দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করে দীর্ঘকালের জন্য বাংলাদেশকে বিকলাঙ্গ করে রাখতে জাতীয় আন্তর্জাতিক ভাবে অনেকেই কলকাঠি নাড়িয়েই যাচ্ছেন। তারা ভাল করেই বুঝতে পারছেন যে জাতির পিতার কন্যা ক্ষমতায় থাকলে তাদের সে গুড়ে বালি উঠে যাবে। জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তকারীদের মুণ্ডো ঘুরিয়ে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।

আজ রোববার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ, অসহায় ও দুঃস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি জনগণের মধ্যে হাঁস-মুরগি ও গরুর ঘরের উপকরণ, বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা। তিনি সাধারণ গৃহস্থের মতো হাঁস-মুরগি ও কবুতর পালন করেন। সাধারণ গৃহস্থকে কিভাবে সাহায্য করা যায় তা তিনি ভালো করেই জানেন। তার পরিকল্পনা মতো জনগণের জীবনমান উন্নয়নের জন্য সেলাই মেশিন সহ বিভিন্ন উপকরণ প্রদান করা হচ্ছে। এগুলো ব্যবহার করে তারা নিজেদের সন্তানদের শিক্ষিত করতে এবং পরিবারের আয় বাড়াতে পারবে।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ এবং বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী প্রমুখ।
মন্ত্রী এর পূর্বে জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে মন্ত্রীর অনুকূলে প্রাপ্ত উপজেলা উন্নয়ন সহায়তা খাত-এর বরাদ্দ হতে জুড়ী উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে ছাতা এবং দুঃস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন, ‘ক্ষুদ্র নৃ-গোষ্টিভূক্ত জনগণের জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণী সম্পদ প্রকল্প-এর আওতায় হাঁস-মুরগি ও গরু ঘরের উপকরণ বিতরণ করেন এবং জুড়ী বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন জুড়ী অঞ্চল-এর ৫৯তম আঞ্চলিক বার্ষিক সাধারণ সভায় যোগদান করেন। এছাড়াও, মৌলভীবাজার জেলার বড়লেখা আরএইচডি চৌমুহনী-হাকালুকি হাওড় ভায়া কানুনগো জিসি রাস্তার সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সংবাদ সূত্র: দীপংকর বর, জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা-বাংলাদেশ।
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT