1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দেশের সর্বত্র চলছে ১সপ্তাহের লক ডাউন: চিত্র মৌলভীবাজার - মুক্তকথা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা।

দেশের সর্বত্র চলছে ১সপ্তাহের লক ডাউন: চিত্র মৌলভীবাজার

মুক্তকথা প্রতিনিধি॥
  • প্রকাশকাল : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ১৩৪৩ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ॥ মৌলভীবাজারে লক ডাউন চলছে। তবে খেটে খাওয়া নিরীহ গরীব মানুষ পড়েছেন বিপাকে। যারা রিক্সা চালায়, বেবীটেক্সী চালায়, টমটম চালায় তাদেরতো গাড়ী নিয়ে বের হতেই হয়। ছোট-খাটো ব্যবসার মালিকরাও হয়েছেন বিশাল ক্ষতির সন্মুখীন। শহরের ফলমূল বিক্রেতা ও সব্জি বিক্রেতা হয়েছেন বেশী ক্ষতিগ্রস্ত। একজন ফল বিক্রেতা বলেন যে ৩/৪দিন হয় লক্ষ টাকা দিয়ে ফল এনেছিলেন। এই লকডাউনে এক দিনেই পঁচে গিয়ে নষ্ট হয়ে গেছে প্রায় অর্ধেক। একই অবস্থা একজন সব্জি বিক্রেতারও। এখন সরকার যদি সাহায্য না করেন তা’হলে বউ-বাচ্চা নিয়ে উপুসে দিন কাটাতে হবে। এচিত্র জেলার ৭টি উপজেলার।
এতো হলো লকডাউনের একদিকের অবস্থা। অনেকটা একই অবস্থা ছোট ছোট যানবাহনের বিষয়েও। গাড়ী নিয়ে ঘর থেকে বের না হলে এদেরও উপোস করেই কাটাতে হবে।
ভিন্ন চিত্র হলো- অবাধে চলছে গণপরিবহন। ঢাকা বা অন্যান্য এলাকা থেকে ছেড়ে আসে বড় বড় বাসগুলো অবাধে। এখান থেকেও ছেড়ে যায়। মৌলভীবাজার শহরে দোকানপাট বন্ধ থাকলেও লোক চলাচল স্বাভাবিক আছে। সোমবার সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখা গেছে ছোট ছোট যান চলাচল অব্যাহত রয়েছে। দূরপাল্লার কিছু গাড়িও ছেড়ে গেছে। লোকজন অবাধে চলাচল করছে, খুব কম লোকই মাস্ক পড়ছেন।
এপর্যন্ত জেলায় করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৪৮৫টি এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩৪৫টি, বাকী আছে ১৪০টি। পজিটিভ রোগীর সংখ্যা ২ হাজার ৭৬জন। মারা গেছেন ২৪জন। গত ২৪ ঘন্টায় ৬২টির মধ্যে ১৯টি পজিটিভ রিপোর্ট এসেছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩ জন ও হোম আইসোলোশনে আছেন ১২৫ জন।
টিকার জন্য জেলায় এপর্যন্ত রেজিষ্ট্রেশন করা হয়েছে ৭৬ হাজার ৯৫১ জন এরমধ্যে টিকা গ্রহন করেছেন ৬৪ হাজার ৩৯০ জন।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এ প্রতিনিধিকে বলেছেন, সকাল ১১ ঘটিকা থেকে বিভিন্ন পয়েন্টে মানুষকে বুঝানোর অভিযান অব্যাহত রয়েছে, যদিও তা চোখে পড়েনি।

চলছে লকডাউন। কিন্তু খেটে খাওয়া মানুষ চলবে কি করে। ছবি: মুক্তকথা

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT