1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নিখোঁজের ৪দিন পর ডোবা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার - মুক্তকথা
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

নিখোঁজের ৪দিন পর ডোবা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৩৯২ পড়া হয়েছে

চান মিয়া, ছাতক।। ছাতকে নিখোজের ৪দিন পর মানসিক ভারসাম্যহীন গৃহবধু ছমিরুন নেছার লাশ ডোবা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের আজিজুল হকের স্ত্রী ও পুরান সিংচাপইড় গ্রামের মৃত তহুর আলীর কন্যা। শনিবার (২৪ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভাতগাঁও গ্রাম সংলগ্ন রাস্তার পার্শ্বের ডোবা থেকে লাশ উদ্ধার করে রোববার (২৫ফেব্রুয়ারি) দুপুরে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হলে ওইদিন সন্ধ্যায় দাফন সম্পন্ন হয়। জানা যায়, আড়াই বছর আগে মানসিক ভারসাম্যহীন গৃহবধু ছমিরুন স্বামীর বাড়ি থেকে উপজেলার পুরান সিংচাপইড় গ্রামে পিত্রালয়ে অবস্থান করছিল। সেখানে বসবাসের এক পর্যায়ে গেল ২১ ফেব্রুয়ারি পিত্রালয় থেকে নিখোঁজ হয়। অবশেষে নিখোজের ৪দিন পর শনিবার সন্ধ্যায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT