1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পাহাড়ী বিড়াল উদ্ধার ও ছাত্রদলের ঈদ উপহার বিতরণ - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

পাহাড়ী বিড়াল উদ্ধার ও ছাত্রদলের ঈদ উপহার বিতরণ

শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২০২১ পড়া হয়েছে

শ্রীমঙ্গলে আহত অবস্থায় মেছো বিড়াল উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আহত অবস্থায় একটি মেছো বিড়াল উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। শনিবার সকালের দিকে উপজেলার নোয়াগাও এলাকা থেকে মেছো বিড়ালটি উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিচালক সজল দেব জানান, সকালে মোবাইল ফোনে সংবাদ পান উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাও নাথ বাড়ির পাশে ধান ক্ষেতে একটি বাঘ বসে আছে। খবর পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে চলে যাই। যাওয়ার পর দেখতে পান বাঘ নয়, একটি মেছো বিড়াল ধান ক্ষেতের মধ্যে অসুস্থ অবস্থায় বসে আছে। পরে মেছো বিড়ালটিকে উদ্ধার করে সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে বিষয়টি বন বিভাগকে অবহিত করেন।
তিনি আরো জানান, ‘মেছো বিড়ালটির অবস্থা দেখে মনে হচ্ছে কোমরে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে। হতে পারে সড়ক দুর্ঘটনায় অথবা কেউ কোমরে আঘাত করেছে। সুস্থ হলে লাউয়াছড়া বনে বিড়ালটিকে অবমুক্ত করা হবে’।

শ্রীমঙ্গলে ছাত্রদলের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ

শ্রীমঙ্গলে ছাত্রদলের উদ্যোগে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়ন কাকিয়াবাজারের রয়েল কমিউনিটি সেন্টারে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও করোনা ভাইরাসে কর্মহীন অসহায় শতাধিক লোকজনের মাঝে বস্তায় ভরে চাল,ডাল,আটা,তৈল,সাবান,সুজি,পেঁয়াজ,সেমাইসহ আরও অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজান আহমেদের সভাপতিতে¦ ও সদস্য সচিব জুনেদ আহমেদের স ালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোয়ান। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন,যুবদল নেতা টিটু দাশ,কালাম আহমেদ,জেলা ছাত্রদলের সহ-সভাপতি মামুন আহমেদ,সামি মাহমুদ চৌধুরী,মকবুল হোসেন রিপন,মারুফ আহমেদ,সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন,সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ,মোয়াক্কির আলম তপু,মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলেরর আহ্বায়ক জনি আহমেদ,রাফি আহমেদ,মেরাজ,এম এ হাদি নাঈম,জাহাঙ্গীর ও নাঈম প্রমুখ নেতৃবৃন্দ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT