1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত - মুক্তকথা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশকাল : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ২৭৭৭ পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পুন হয়েছে। মঙ্গলবার(২৯ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল শহরের পৌরসভার মহসিন অডিটরিয়ামের(চিল আউট)দ্বিতীয় তলায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মানবাধিকার বিষয়ক সেশন উপস্থিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

ইউরোপিয়ান ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান এইড এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় জাতীয় উন্নয়ন সংগঠন ওয়েভ ফাউন্ডেশনের শ্রীমঙ্গল এডভোকেসি নেটওর্য়াক কমিটি এ কর্মশালার আয়োজন করে। দ্বিতীয় দিন কর্মশালায় কার্যক্রম প্রত্যক্ষ করেন আর্থিক ও কারিগরী দাতা প্রতিষ্ঠান ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি লায়লা জেসমিন, ক্রিশ্চিয়ান এইডের ফারহানা আক্তার, মাহেনুর চৌধুরী, নাগরিক উদ্যোগের ইসতিয়াক মাহমুদ ও ওয়েভ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রধান প্রোগ্রাম ম্যানেজার সামসুর রহমান।

উল্লেখ্য, গত রবিবার, ২৭মার্চ থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী কর্মশালায় বিভিন্ন বিষয়ে সেশন উপস্থাপন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন চৌধুরী, মহিলা অধিদপ্তর শ্রীঙ্গল এর উপ-পরিচালক শাহেদা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সুয়েব আহমেদ চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, ওয়েভ ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কর্মকর্তা মো: শাহজাহান মিয়া ও সহকারী বিভাগীয় ফ্যাসিলেটেটর মো: সাইফুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন শ্রীমঙ্গল এডভোকেসি নেটওর্য়াক কমিটি’র চেয়ারপার্শন শিক্ষিকা কাজী আছমা আক্তার, সাধারণ সম্পাদক দিলীপ কুমার কৈরী ও সদস্য সৈয়দ ছায়েদ আহমেদ।

স্থানীয় এডভোকেসি নেটওর্য়াকের ২৫ জন সদস্যদের নিয়ে মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক তিন দিনব্যাপী এ কর্মশালার অনুষ্ঠিত হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT