1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
"হুয়াওয়ে" চীন-বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান - মুক্তকথা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি।

“হুয়াওয়ে” চীন-বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান

আল-আমীন হোসেইন
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৯৫ পড়া হয়েছে

সাম্যবাদী চীনের সাথে আমরা

“সিডস ফর দ্য ফিউচার”-এর আঞ্চলিক পর্বে চীনে বাংলাদেশী শিক্ষার্থীগন

এ পর্যন্ত ১৫,০০০-এরও বেশি শিক্ষার্থী উপকৃত হয়েছে


“হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৪ বাংলাদেশ”-এর ১০ জন বিজয়ী এই প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে অংশগ্রহণের জন্য চীন সফর শুরু করেছে। এক সপ্তাহব্যাপী এই ভ্রমণকর্মসূচীতে তারা ‘ডিজিটাল ট্যালেন্ট সামিট’-এ অংশগ্রহণের পাশাপাশি চীনের নানিং, শেনজেন ও ডঙ্গুয়ানে ফাইভজি, কৃত্রিম বুদ্ধিমত্তা(এআই), ‘ইন্টারনেট অফ থিংস'(আইওটি) ও ‘স্মার্ট সিটি’র উপর প্রশিক্ষণ পাবে।

বাংলাদেশের এই দলের মধ্যে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি-র ইইই বিভাগের মোহাম্মদ ফাসিউল আবেদীন খান, কুয়েট-এর সিএসই বিভাগের অর্পা সাহা, বুয়েট-এর ইইই বিভাগের শেখ মুনকাসির আহমেদ রাফীদ, এইউএসটি-এর ইইই বিভাগের মাশফিহা মাহি, এআইইউবি-এর সিএসই বিভাগের মারিয়া নাওয়ার, আইইউটি-এর বিজনেস টেকনোলজি ম্যানেজমেন্ট(বিটিএম) বিভাগের সামিহা মাসুদ, রুয়েট-এর সিএসই বিভাগের তাসফিয়া জান্নাত তাসফি, রুয়েট-এর মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অভিক মো. ইমতিয়াজ আরেফিন, বিইউপি-এর ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের কাজী জারিন রহমান এবং আইইউটি-এর ইইই বিভাগের রাইয়ান ইবনে হোসেন।

হুয়াওয়ে সাউথ এশিয়া-এর সংবাদ মাধ্যমের প্রধান তানভীর আহমেদ বলেন, “হুয়াওয়ে পরবর্তী প্রজন্মের নেতৃত্বকে ক্ষমতায়ন করতে চায় যাতে তারা বাংলাদেশে প্রযুক্তির রূপান্তর ও উদ্ভাবনের চালিকাশক্তি হতে পারে। গত ১১ বছর ধরে হুয়াওয়ে “সিডস ফর দ্য ফিউচার” কর্মসূচীর মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে এই সুযোগ দিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি, এই কর্মসূচীটি শিক্ষার্থীদেরকে নতুন চিন্তা করতে ও নতুন উদ্ভাবন নিয়ে আসতে অনুপ্রেরণা দিচ্ছে। আমি নিশ্চিত যে, আঞ্চলিক পর্বে ১০ শিক্ষার্থী দক্ষতা ও জ্ঞান অর্জন করে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে পারবে।”

এ বছর বাংলাদেশে প্রতিযোগিতাটিতে ১৮৫০ জনেরও বেশি শিক্ষার্থী আবেদন করে। প্রাথমিক পর্বের জন্য আবেদনকারীদের মধ্য থেকে ৫০ জনকে মূল্যায়ন প্রক্রিয়া ও সাক্ষাৎকারের মাধ্যমে বাছাই করা হয়। ২০১৪ সালে বাংলাদেশে চালু হওয়ার পর থেকে এই প্রতিযোগিতা তরুণদেরকে আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণার পাশাপাশি বিশেষজ্ঞদের কাছ থেকে জ্ঞান অর্জনের সুযোগ দিয়ে আসছে। সারা বিশ্বে ১৫,০০০-এরও বেশি শিক্ষার্থী এই প্রতিযোগিতার মাধ্যমে উপকৃত হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT