1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পুষ্পস্তবক অর্পন শেষে বঙ্গবন্ধু তাঁর পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া - মুক্তকথা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য

পুষ্পস্তবক অর্পন শেষে বঙ্গবন্ধু তাঁর পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া

শ্রীমঙ্গল প্রতিনিধি॥
  • প্রকাশকাল : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১৮৪৫ পড়া হয়েছে

শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৫ আগস্ট ২০২১ খ্রি

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকীতে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিকরা। রোববার(১৫ আগষ্ট) সকালে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে সাংবাদিকরা একত্রিত হয়ে উপজেলা পরিষদ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রকিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রেসক্লাব নেতৃবৃন্দের আমন্ত্রনে জাতি জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আলহাজ¦ ড. আব্দুস শহীদ এমপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
এছাড়া সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মো. কাওছার ইকবাল, সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন সোহেল, অর্থ সম্পাদক সৈয়দ ছায়েদ আহমদ, দপ্তর সম্পাদক এম মুসলিম চৌধুরী, ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক মো. মামুদ আহম্মেদ, সদস্য সনেট দেব চৌধুরী, সহযোগী সদস্য কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, মিজানুর রহমান আলম, ঝলক দত্ত, নূর মোহাম্মদ সাগর, আহমেদ এহসান সুমন, শামসুল ইসলাম শামীম, সাংবাদিক মো: আব্দুস শুকুর, রুম্মান চৌধুরীসহ অনান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও শ্রীমঙ্গল সাংবাদিক সমিতির সভাপতি মো. কাওছার ইকবাল ও সম্পাদক অসীম পাল শ্যামল এর নেতৃত্বে সংগঠনটির সদস্যরা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সদস্যরা পুষ্পস্তবক অর্পন শেষে বঙ্গবন্ধু তাঁর পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া অংশগ্রহণ করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT