1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ফরাসী কর্তৃপক্ষ রিয়ানএয়ারের একটি বিমান আটক করেছে - মুক্তকথা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

ফরাসী কর্তৃপক্ষ রিয়ানএয়ারের একটি বিমান আটক করেছে

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮
  • ৪৬৩ পড়া হয়েছে

ছবি- রয়টার্স

“রিয়ানএয়ার” কোম্পানীর একটি উড়োজাহাজ ফরাসী কর্তৃপক্ষ আটক করেছে। উপযুক্ত অর্থ পরিশোধ না করায় উড়োজাহাজটিকে আটক করা হয়েছে বলে সর্বশেষ জানা গেছে। গত বৃহস্পতিবার ১৪৯জন যাত্রী নিয়ে বৃটেনের “স্টেনষ্টেড” বিমান বন্দরে আসার কথা ছিল বিমানটির। কিন্তু ফরাসী ‘এভিয়েশন’ কর্তৃপক্ষ “রিয়ানএয়ার”এর ৭৩৭ বোয়িং টিকে বরডক্স বিমানবন্দরে আটকে দেয়। ফরাসী কর্তৃপক্ষের ভাষায়, প্রাপ্য অর্থ আদায়ের জন্য এ ছিল সর্বশেষ উপায়।
এ বিরুধের কারণ ফরাসী ভর্তুকী। ফরাসী কর্তৃপক্ষ ২০০৮ এবং ২০০৯ এর মধ্যে “রিয়ানএয়ার”কে এঙ্গোলিম আঞ্চলিক বিমানবন্দরের মধ্যে উড়োজাহাজ চলাচলের জন্য উড্ডয়ন ভর্তুকী দিয়ে আসছে। কিন্তু পরবর্তীতে ইউরোপীয়ান কমিশন বিষয়টিকে বেআইনী ধরে নিলে এ দুঃখজনক অবস্থার সৃষ্টি হয়। 
এ নিয়ে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ কত হবে, ফরাসী কর্তৃপক্ষ না বললেও একজন আঞ্চলিক বিমানবন্দর কর্মকর্তা বলেছেন যে, টাকার পরিমান ইংলিশ পাউণ্ডে ৪৫৭,০০০ হবে। কর্তৃপক্ষ বলেছে, অর্থ পরিশোধ না হলে বিমানটিকে এভাবেই দাড়িয়ে থাকতে হবে। 
সমগ্র ইউরোপ জুড়ে কেবিন ক্রু ও পাইলটদের ধর্মঘটের কারণে “রিয়ানএয়ার” এ বিপর্যয়ের মুখে পতিত হয়েছে। সংবাদ সূত্র: বিবিসি

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT